বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। শুরু প্রথম থেকেই সূর্য এবং দীপার জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের। কিন্তু সেই জুটির ভেঙ্গে যাওয়ার প্রধান কারণ হলো সূর্যর বন্ধু মিশকা। যে প্রথম থেকেই সূর্যর জীবনে প্রবেশ করতে চাইছে আর বিপাকে তার জীবন থেকে বের করে দিতে চেয়েছে। এমনকি তার জন্যই সূর্য দীপার মধ্যে ধীরে ধীরে ভুল বোঝাবুঝি বেড়েই চলে।
উল্টোদিকে সূর্য দীপার ভুল বোঝাবুঝির পাশাপাশি তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপার আসল পরিচয় অনেক দিন সকলের সামনে আসিনি। এমনকি সেই বাচ্চা দুটো শুধুমাত্র মিশকার জন্যই বাবা-মায়ের ভালবাসা একসাথে পায়নি। এত বছর পর যখন সবকিছু একটু ঠিক হচ্ছিল তখন আবার নতুন করে মিশকা সূর্য এবং দীপার জীবনে ঝড় তোলে। মিশকার আসল রূপ প্রত্যেকের কাছে পরিষ্কার হলেও সূর্য কিছুতেই বুঝতে পারেনা।
এমনকি সূর্যর মা লাবণ্য সেনগুপ্ত পর্যন্ত মিশকার আসল উদ্দেশ্য সূর্যর সামনে পরিষ্কার করতে গেলে সে সেটাও বিশ্বাস করে না। সূর্য সব সময় দীপাকেই ভুল বুঝতে শুরু করে। তার জীবনে যা ঘটছে বা যা খারাপ কিছুর সম্মুখীন হচ্ছে তার সবকিছুর জন্য সে দীপাকেই দায়ী করে। আর এইসব দেখতে দেখতে রীতিমতো বিরক্ত হয়ে উঠে দর্শক এখন সূর্যর চরিত্রটাকে একেবারেই পছন্দ করছে না। তাদের মত সূর্য একাই এমন একজন নায়ক যে দিনের পর দিন তার স্ত্রীকে সন্দেহ করছে এমনকি তার সামনে সত্যিটা এলেও সে স্বীকার করতে চাইছে না।
যার জন্য বারবার ধারাবাহিক নির্মাতাদের কাছে দর্শকরা অভিযোগ আনছিল এমনকি অনেকে এটাও বলতে শুরু করেছিল নতুন বছর পড়ার সাথে সাথে অনুরাগের ছোঁয়া যে শীর্ষস্থান দখল করে রেখেছিল সেটাও এবার তাদের চলে যেতে পারে। কিন্তু আজকের পর্ব দেখে আবার একবার অনুরাগের ছোঁয়ার ভক্তরা উৎসাহিত হয়ে পড়েছে। প্রসঙ্গত এতদিন দীপার সাথে সব অন্যায় হচ্ছে সেটা দীপা জেনেও মিশকাকে শুধু কয়েকটা কথাই বলতো কখনো তাকে শাস্তি দেওয়ার কথা ভাবেনি। কিন্তু সম্প্রতি পর্বে তার অন্যরূপ রীতিমত মুগ্ধ করেছে দর্শককে।
প্রসঙ্গত কিছুদিন আগেই দীপা জানতে পেরেছে যে তার যমজ সন্তান হয়েছিল। কিন্তু তার কাছে শুধু রুপাই রয়েছে আর একটা সন্তানকে সেটা জানতে গিয়ে সে জানতে পারে যে সোনাই তারা আর এক সন্তান। তবে মিশকা থাকে তার আগে ভয় দেখানোর জন্য বলে যে তারা আরেক সন্তানের খবর মিশকার কাছে আছে। কিন্তু তারপরে দীপা সব আসল সত্যি জেনে যায়। আজকের পর্বে দেখা যাবে যে দীপা মিশকার কাছে গিয়ে তাকে তার সব চক্রান্তের জন্য শাস্তি দিয়েছে। একের পর এক চড় মেরেছে এবং বেল্ট দিয়েও মেরেছে। তারপরে তার বলা মিথ্যে কথাগুলো সব নিজের ফোনে রেকর্ড করে নিয়েছে। এই দেখে রীতিমতো খুশি হয়ে গেছে অনুরাগের ছোঁয়ার ভক্তরা তাই বোঝাই যাচ্ছে আবার একবার নিজের ছন্দ নিয়ে ফিরছে এই ধারাবাহিক।





