‘মেয়েবেলা’র হাত ধরে ফিরে এলো বাংলা সিরিয়ালের সুবর্ণ যুগ! প্রত্যেকটি অভিনেতা-অভিনেত্রী তাদের জায়গায় অসাধারণ! ‘মেয়েবেলা’র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বর্তমানে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। এছাড়াও রয়েছে বহু জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা। শুরুর আগে যখন প্রথম প্রোমো সামনে এসেছিল তখন থেকেই দর্শকমহলে বেশ সারা ফেলে দিয়েছিল স্টার জলসার এই ধারাবাহিকটি। প্রথমত তো একটা একেবারে অন্য ধারার গল্প দেখানো হয়েছিল এবং সেই সঙ্গে অসাধারণ কাস্টিং যা দেখে দর্শকদের মধ্যে সেই ধারাবাহিক নিয়ে উৎসাহ বেড়ে গিয়েছিল।

তবে শুরুর প্রথমে সেভাবে নজর কাড়তে পারেনি বললেই চলে মেয়েবেলা ধারাবাহিকটি। তবে দিনে দিনে টিআরপি তালিকায় পয়েন্ট বাড়াচ্ছিল এই ধারাবাহিক। সেই সঙ্গে দর্শক মহলেও জনপ্রিয়তা বাড়ছিল। তবে বর্তমানে যে ঘটনা নিয়ে এই ধারাবাহিকের গল্প এগিয়ে যাচ্ছে তা যে আরও বেশি করে দাগ কাটছে দর্শকের মনে তা বলাই বাহুল্য। একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিজের বড় পিসেমশাইয়ের কাছে মানসিক এবং শা’রী’রি’ক নি’র্যা’তনের শিকার আর সেই ট্র’মা থেকে ২০ বছর পরেও সে বের হতে পারেনি। যার জন্য সকলের জীবন রাঙিয়ে দেওয়ার উৎসব দোলের দিন সে উপভোগ করা তো দূরের কথা রীতিমতো ভয়ে কুকড়ে থাকে।

এই যে ঘটনাটা তুলে ধরা হয়েছে মেয়েবেলা ধারাবাহিকের মধ্য দিয়ে তা অত্যন্ত প্রাসঙ্গিক। বলতে এবার শুনতে খারাপ লাগলেও বর্তমান সমাজে মেয়েদের মধ্যে হয়তো আশি শতাংশ মেয়েদের এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে কাউকে বেশি এবং কাউকে কম। কিন্তু লোকে কি বলবে বা সম্মানে আঘাত লাগার ভাবনায় হয়তো বেশিরভাগ মানুষই এই বিষয়ে মুখ খুলতে পারেনা। এর আগে কখনোই এত প্রকাশ্যে বা এত ভালোভাবে এই ঘটনাটা তুলে ধরা হয়নি ধারাবাহিকের মধ্যে থেকে। যার জন্য মেয়ে বেলা ধারাবাহিকের গল্পের অত্যন্ত প্রশংসা করছে দর্শকরা।

বর্তমান সময়ে টেলিভিশন বা টেলিভিশনের ধারাবাহিক গুলি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিশেষ করে সমাজের মহিলাদের সঙ্গে। অধিকাংশ মহিলারাই টিভির পর্দায় একাধিক সিরিয়াল বা গল্প দেখে নিজেদের জীবনের সঙ্গে সেগুলিকে রিলেট করতে পারেন। যার জন্যই দিনে দিনে টেলিভিশনের পর্দায় ধারাবাহিকের চাহিদা বেড়ে চলেছে। কিন্তু বাংলা টেলিভিশনে কয়েক বছর যাবত সংসারিক কূটকচালি এবং অদ্ভুত গল্প দেখানো হচ্ছে জানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় নানা ভাবে কটাকে শিকার হতে হয়।

কিন্তু একটা সময় বাংলা ধারাবাহিক বা তার গল্প অত্যন্ত জনপ্রিয় ছিল দর্শকমহলে। এমন বহু পুরনো ধারাবাহিক রয়েছে যেগুলি দর্শকদের কাছে খুবই প্রিয় খুব সাধারণ গল্প তুলে ধরা হয়েছিল কিন্তু বাস্তব জীবনের অনেক কাছাকাছি ছিল সেগুলো। কিন্তু বর্তমানে টিআরপি টানার জন্য গল্পে ঢোকানো হয় অবাস্তব জিনিসপত্র। সেই সঙ্গে ত্রিকোণ প্রেম, চার-পাঁচটা বিয়ে এগুলি তো রয়েছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে মেয়ে বেলা ধারাবাহিকটি একেবারে অন্যরকম এখনো পর্যন্ত তার গল্প এক অন্যধারায় এগিয়ে চলেছে। তাই সম্প্রতি এক নেটিজেন মেয়েবেলা ধারাবাহিকটি নিয়ে বলেছেন,”বাংলা সিরিয়ালের সুবর্ণ যুগ যেন বহুযুগ পর ফিরে এল ‘মেয়েবেলা’ সিরিয়ালের হাত ধরে। সিরিয়াল যেভাবে বালখিল্য চিত্রনাট্য আর দৃশ্য দূষণের ভারে ভরে গেছে সেখানে পারিবারিক গল্পে এমন সাহসী বিষয় এত সুচারু ভাবে একের পর এক দেখানো তা প্রশংসনীয়।”