এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেটিতে ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। শুরুর প্রথম থেকেই সূর্য দীপার জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের কিন্তু বর্তমানে সেই জুটি থেকেও বেশি জনপ্রিয়তা অর্জন করছে তাদের দুই মেয়ে সোনা এবং রুপা। এই দুই শিশু শিল্পীর আগমনের পর থেকেই তাদের জনপ্রিয়তা বেড়ে চলেছে দর্শকমহলে। দিনে দিনে তাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। কিন্তু এবার সোনার একটি সাজ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেল সকলে।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে সূর্য দীপার সামনে আস্তে আস্তে সব সত্যিই বেরিয়ে আসছে। তবে সোনা রুপার আসল পরিচয় এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে প্রকাশ পায়নি তাদের কাছে। সেই নিয়ে গল্প বেশ কয়েক মাস ধরেই বেশ টান টান উত্তেজনার হচ্ছে। কিছুদিন আগেই দেখা গেছে সূর্য জানতে পেরেছে যে রুপা দীপার মেয়ে। তারপরে তার কাছে এটাও পরিষ্কার হয়ে গেছে যে দীপা এবং কবির একসাথে থাকে না অর্থাৎ কবিরের স্ত্রী অন্য কেউ।
কিন্তু সে এখনো এটা বিশ্বাস করেনি যে দীপা তার সঙ্গে কোনো রকম বিশ্বাসঘাতকতা করেনি। তবে সেই অপেক্ষায় এখন দর্শক বসে রয়েছে যে কবে আবার আসল সত্যিটা প্রকাশ পাবে এবং তাদের প্রিয় জুটির সূর্য দীপাকে একসঙ্গে দেখতে পাবে। সম্প্রতি দেখা গিয়েছিল সূর্য রুপার আসল পরিচয় জানতে পেরে দীপা থেকে সত্যি বার করার জন্য রুপাকে নিজের কাছে রেখে দিয়েছিল। কিন্তু দীপা শত কষ্ট পেয়েও সে কথা প্রকাশ করছিল না।
কিন্তু পরে দীপা তার কষ্ট সহ্য করতে না পেরে রুপার আসল পরিচয় সূর্যর কাছে বলে আর তখন সূর্য নিজেই দীপার কাছে দিয়ে যায় রূপাকে। আসন্ন পর্বে দেখা যাবে সূর্যর বাড়িতে সকলে মিলে অন্নপূর্ণা পূজা করছে। আর সেখানেই সকলে মিলে একসঙ্গে শাড়ি পড়েছে সুন্দর করে সেজেছে। আর ছোট্ট সোনাকেও সুন্দর করে চুরিদার পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকে। যা দেখে দর্শকরা সেই ছোট্ট শিশু শিল্পীর উপর থেকে চোখ ফেরাতে পারছে না। এমনিতেই তার অভিনয় মন্ত্রমুগ্ধ করে দর্শকদের আর সম্প্রতি তার এই সুন্দর সাজ আরো মুগ্ধ করেছে সকলকে।

লাল সাদা একটি চুড়িদার পড়ে দেখা গেছে সোনাকে সঙ্গে কোঁকড়া চুলে লাল হেয়ারব্যান্ড। সেই দেখে দর্শকরা এবার সোনার সাজের প্রশংসা করছে। মিষ্টিমুখ আধো আধো কথা আগেই মন জয় করেছে সকলের। তবে সম্প্রতি তার অভিনয় নিয়েও বাকরুদ্ধ সকলের। এই দুই শিশুশিল্পী অর্থাৎ পর্দার সোনা এবং রুপাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে টেলিভিশনের দুনিয়ায়।

সকলেই মনে করছে তাদের দুজনের জন্যই একের পর এক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’।





