জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হল মিঠাই। যেটি প্রায় তিন বছর হতে চলল টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। বর্তমান সময়ে মিঠাই ধারাবাহিকের মত এত জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক খুব কম রয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি এই ধারাবাহিকের অন্যান্য কলা কুশলীরাও অত্যন্ত জনপ্রিয় দর্শক মহলে।
প্রসঙ্গত এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। এই ছাড়াও বেশ কিছু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ধ্রুবজ্যোতি দত্ত, উদয় প্রতাপ সিং, সৌরভ চক্রবর্তী, ফাহিম মির্জা, ঐন্দ্রিলা সাহা, কৌশাম্বি চক্রবর্তী, দিয়া মুখার্জি, তন্বী লাহা রয়। মুখ্য জুটির পাশাপাশি যে কটি জুটি এই ধারাবাহিকে দেখা যায়, প্রত্যেককেই দর্শক অত্যন্ত পছন্দ করে।
আর তাদের মধ্যে অন্যতম হলো রুদ্র এবং নিপার জুটি। নিপা হল মোদক পরিবারের সবচেয়ে ছোট মেয়ের অর্থাৎ সিদ্ধার্থের ছোট বোন। এই চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। আর তার বর অর্থাৎ এসিপি রুদ্র দেব ব্যানার্জীর চরিত্রে অভিনয় করছে অভিনেতা ফাহিম মির্জা। রুদ্রর চরিত্রটি প্রথম থেকেই একটি কঠোর পুলিশ অফিসারের। যে প্রথমে এসেছিল সিদ্ধার্থের কলেজের সিনিয়র হিসাবে।
প্রথম থেকেই রুদ্র একজন পুলিশ অফিসার কিন্তু তাকে মোদক পরিবারের কেস ছাড়া আর কোন কেস নিতে দেখা যায় না এমনটাই মনে করছে দর্শক। যে কেসই দেখানো হোক না কেন সেই কেস কোন না কোন ভাবে মোদক পরিবারের কারুর সঙ্গে জুড়ে যায়। এই নিয়ে এবার চরম কটাক্ষের মুখে মিঠাই ধারাবাহিকের রুদ্র চরিত্রটি।

প্রসঙ্গত এই নিয়ে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন,”পৃথিবীর একমাত্র পুলিশ যে কিনা অফিশিয়াল কাজ রেখে সারাবছর শ্বশুর বাড়িতে পরে থাকে, যা-ও দু-একটা কেস সামলায় তা সব শ্বশুর বাড়ির লোকদের আর বাকিটা সময় কাটিয়ে দেয় হল্লা পার্টির সাথে সঙ সেজে লাফালাফি করে।নোবেল বিজয়ী পুলিশ অফিসার রুদ্র ওরফে রুডি বয়।”





