সম্প্রতি সময়ে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিবজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। তাদের দুজনের জুটি অত্যন্ত পছন্দের দর্শকের। যতই ধারাবাহিকে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একে অপরকে কটু কথা বলতে শোনা যাক না কেন টিভির সামনে তাদেরকে একসঙ্গে দেখার জন্যই বসেন ভক্তরা। কিন্তু সম্প্রতি দিনে ধারাবাহিকের পর্ব দেখে সূর্যর চরিত্রটিকে একদমই পছন্দ করতে পারছে না দর্শক।
প্রসঙ্গত এখন গল্পে শুধু সূর্য দীপার রসায়ন নেই বরং রয়েছে তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপা। যাদেরকে নিয়েই গল্প এখন টানটান উত্তেজনার মরে নিচ্ছে। এক মেয়ে বাবার কাছে প্রশ্ন করছে তার মা কোথায় এবং অন্য মেয়ে মায়ের কাছে প্রশ্ন করছে তার বাবার পরিচয় জেনে যে কেন তার বাবা তাদের সাথে থাকে না। তবে দীপার জন্য নয় বরং সূর্যের কারণেই এই দুই খুদের মনের ওপর প্রভাব পড়ছে বলে মনে করছে দর্শক।
প্রসঙ্গত বহু বছর আগে সূর্যর বন্ধু মিশকার জন্যই সূর্য এবং দীপার মধ্যে অত্যন্ত বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার ফলে দুই মেয়ে আলাদা হয়ে যায় একজন বাবার কাছে থাকে এবং অন্যজন মায়ের কাছে। সেই ভাবেই তারা এখন অনেকটা বড় হয়েছে কিন্তু সম্প্রতি গল্পে দেখানো হচ্ছে রুপা জানতে পেরে গেছে সূর্যই তার বাবা কিন্তু কেন তার বাবা তাদেরকে মেনে নিচ্ছে না সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না যার জন্য সে আরো বেশি কষ্ট পাচ্ছে।
সম্প্রতি আরো একটি পর্বে দেখা গেছে সোনা যখন মায়ের পরিচয় জানার জন্য তার বাবার কাছে জেদ করছিল তখন সূর্য রেগে গিয়ে তাকে বলে যে তার মা বেঁচে নেই। সেটা শোনার পর থেকে সোনা আরও বেশি কষ্ট পায় এবং মনে মনে গুমড়ে মরছে। সূর্যের বাবা-মা ভাই প্রত্যেকে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারোর কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না উল্টে নিজের একগুয়েমিটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।
এবার সূর্যের এই চরিত্রর জন্যই ছোট্ট দুই খুঁদে সদস্যের উপর মনের চাপ বাড়ছে। বাবা মায়ের ভুল বোঝাবুঝি থেকে মান অভিমানের জন্য ছোট দুই মেয়ে কেন এত কষ্ট পাবে! অন্তত বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে সূর্য একবারের জন্য হলেও দীপা এবং তার মাকে বিশ্বাস করতে পারত, আর সূর্যকে একেবারেই সহ্য করা যাচ্ছে না এমনটাই বলছে দর্শক।





