পুরনো তিক্ততা ভুলে কাছাকাছি আসছে সূর্য দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্ব ফাঁস হতেই আনন্দে আত্মহারা ভক্তরা

জনপ্রিয় বাংলা সিরিয়ালের মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া। দর্শকদের কাছেও এই সিরিয়াল খুব পছন্দের বলে জানা গিয়েছে। টিআরপি তালিকাতেও এই সিরিয়াল শীর্ষ স্থানেই রয়েছে। এই সিরিয়ালের অন্যতম জুটি সূর্য ও দীপার সম্পর্কের রসায়ন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে সবাই।

একটু লক্ষ্য করলে দেখা যাবে টিআরপি তালিকায় সেরার সিংহাসনে রীতিমতো রাজ করছে এই সিরিয়াল। বোঝাই যাচ্ছে মানুষের পছন্দের তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এখন চলছে মান অভিমান মেটানোর পর্ব। যার মাঝেই মুখোশ খুলে পড়ছে মিশকার।

Bengali television, Star Jalsha, Anurager chhowa, বাংলা সিরিয়াল, অনুরাগের ছোঁয়া

যারা প্রতিদিন এই ধারাবাহিকটিকে দেখেন এবং পছন্দ করেন তারা জানবে যে বর্তমানে একসাথে রয়েছে সূর্য দীপা। একই ছাদের নিচে চলছে সূর্য দীপার মান অভিমান মেটার পর্ব। তবে কেউ নিজের ইচ্ছায় একসাথে নেই, কোর্টের অর্ডারে থাকতে বাধ্য হয়েছে। কারণ এখনো সূর্যের মনে অনেকখানি মান অভিমান জমে আছে দীপার জন্য।

Bengali television, Star Jalsha, Anurager chhowa, বাংলা সিরিয়াল, অনুরাগের ছোঁয়া

তাদের একসাথে থাকায় বেশ খুশি হয়েছে দর্শক মহল। সত্যি কোন জিনিস যদি আমরা সহজে পেয়ে যাই তাহলে সেটার মর্ম বা মূল্য বুঝিনা। আর এই সূর্য দীপা জুটির ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এতদিন একে অপরের থেকে দূরে থাকার দরুণ তারা কাছে এক ছাদের নিচে থেকে যে সুখ উপভোগ করছে যে শান্তি পাচ্ছে সেটা তারা এতদিন অসম্ভবভাবে মিস করেছে।

Bengali television, Star Jalsha, Anurager chhowa, বাংলা সিরিয়াল, অনুরাগের ছোঁয়া

এত দিনের অভাব দূর করে এখন এক হচ্ছে সুদীপা জুটি। আর তাদের কাটানো প্রত্যেকটা মুহূর্ত দর্শকদের ঠিক কতটা শান্তি দিচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘ কয়েক মাস ধরে দর্শকরা চেয়ে এসেছে কবে সূর্য দীপা আবার একসাথে থাকবে। অনেক কাঠঘর পুরিয়ে বর্তমানে ফের পাশাপাশি সুদীপা জুটি। বর্তমান পর্বগুলি রাগ অভিমান ভালোবাসা খুনসুটি সবকিছু মিলিয়ে মিশিয়ে অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে ভক্তদের কাছে। এতদিনকার হারিয়ে যাওয়া শান্তি ফিরে পেয়েছে সূর্য দীপা আর পাশাপাশি দর্শকরাও।