বর্তমানে সমস্ত কিছুর পাশাপাশি খলনায়িকার কারণেও জনপ্রিয়তা পায় ধারাবাহিক। তার ব্যতিক্রম নয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকও। স্টার জলসার অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। লাগাতার ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এক নতুন রেকর্ড তৈরী করতে চলেছে এই সিরিয়াল (Bengali Serial)।
টি আর পি তালিকায় সেরার সিংহাসনে রীতিমতো রাজ করছে এই সিরিয়াল। অর্থাৎ বোঝাই যাচ্ছে মানুষের মনে টাকা বাকি একটা জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এখন তো রীতিমতো ধুন্ধুমার পর্ব চলছে। আর এই পর্বে একটু ভালো করে অপমানিত হতে চলেছে মিশকা।
বড় যারা এই ধারাবাহিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা বর্তমান ঘটনা সম্পর্কে জেনে থাকবেন। বর্তমানে একই ছাদের নিচে সবচেয়ে সূর্য দীপা। তবে না, নিজের ইচ্ছায় নয় বরং কোর্টের অর্ডারে। কারণ এখনো সূর্যের মনে অনেকখানি মান অভিমান জমে আছে দীপার জন্য।
কিন্তু এই একসাথে থাকাই তাদের মধ্যে মিটিয়ে দেবে সমস্ত বিবাদ। বেশ চলছিল কিন্তু তার মাঝেই সমস্তটা ভেস্তে দিতে আগমন ঘটে মিসকার। তবে নিজের চাল নিজের ওপর ভারি পড়ে তার। তাকে উল্ট ফ্যাসাদে ফেলে দেয় দীপা। একদম একটু সংসারে আগুন লাগাতে গিয়ে এমন কাচুমাচু হয়ে ফিরতে হয় তাকে। যার দরুন সেই খলনায়িকার জন্য বেশ করুণা হচ্ছে দর্শকদের।
দর্শকদের মধ্যে কোন ধারাবাহিকের খলনায়িকার অবস্থায় এমন করুণ হয়নি। প্রতিটা জায়গায় বলে বলে তাকে গোল দিচ্ছে দিপা। এত দিনের করার সমস্ত অন্যায় অপরাধের ফাঁস হয়ে যাওয়া এবং সূর্যর জেনে যাওয়ার ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। যার দরুন উত্তেজিত হয়ে আরো অনেক বেশি ভুল করছে সে আর তার সুযোগ নিচ্ছে দীপা। বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্তটা খোলসা হতে চলেছে সবার সর্বোপরি সূর্যের সামনে।





