মিশকাকে শায়েস্তা করবে উর্মি! যতই সে নিজের স্বার্থের জন্যই সূর্য দীপাকে কাছাকাছি আনুক দর্শকরা তার ওপর খুশিই হচ্ছে

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিবজ্যোতি দত্তকে তারা দুজন যেমন পর্দার পিছনে খুব ভালো বন্ধু, ঠিক তেমনভাবেই পর্দার সামনে ও তাদের জুটিকে দর্শকরা খুব পছন্দ করে। তবে বর্তমানে পর্দায় দেখা গেছে তাদের দুজনের মধ্যে অত্যন্ত ভুল বোঝাবুঝি রয়েছে যার ফলে তারা একে অপরের সঙ্গে বহু বছর থাকে না। আর তাদেরই ভুল বোঝাবুঝির কারণেই তাদের দুই মেয়েও আলাদা রয়েছে এমনকি তাদের আসল পরিচয় পর্যন্ত জানতে পারেনি।

সম্প্রতি অনেকগুলো না জানা তথ্য সামনে এসেছে সকলের যেমন রুপা যে দীপার মেয়ে সেটা জানতে পেরেছে সূর্য এবং সোনা যে মিশকা আর সূর্যর মেয়ে নয় আর মিশকা এবং সূর্য একে অপরের স্বামী স্ত্রী নয় সেটাও জানতে পেরে গেছে দীপা। কিন্তু এতকিছুর পরে এখনো পর্যন্ত নিজেদের ভুল বোঝাবুঝি মেটাতে পারেনি তারা দুজন যা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে দর্শকরা।

কিন্তু এত কিছুর মাঝে যার জন্য সব কিছু ঘটলো তাকে কেউই ধরতে পারছে না অর্থাৎ সূর্যর বন্ধু মিশকা। যে প্রথম থেকেই দীপা কে সূর্যর জীবন থেকে সরিয়ে নিজে সেই জায়গা দখল করতে চায়। কিন্তু যতই ভুল বোঝাবুঝি হোক সূর্য ও তার মনের জায়গায় কখনোই দীপাকে সরিয়ে মিশকাকে বসাতে পারেনি। কিন্তু এতদিন ধরে মিশকা দীপাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে সূর্যর স্ত্রী কিন্তু সেটা যে সত্যি নয় এবার সেটাও জানতে পেরে গেছে রুপা। আর সম্প্রতি পর্বে দেখা গেছে সেটা দীপা সামনেও প্রমাণ হয়ে গেছে।

প্রসঙ্গত বর্তমানে পড়বে দেখানো হচ্ছে উর্মির সাধের আয়োজন করা হয়েছে আর সেখানে যখন সূর্য আশীর্বাদ করতে যাচ্ছিল তার সঙ্গে মিশকা যেতে চায়। আর তখনই উর্মি মিশকার মুখের উপর বলে যে তুমি তো দাদা ভাইয়ের বউ না তাহলে কেন তুমি আমাকে আশীর্বাদ করবে। এমনকি তোমার এখনো বিয়ে হয়নি। তাই যাদের বিয়ে হয়েছে এবং যাদের বাচ্চা রয়েছে তারাই আমাকে আশীর্বাদ করতে পারবে। আর এই কথা শুনেই বোঝা যাচ্ছে দীপার সামনে পুরোপুরি সত্যিটাই প্রকাশ পেয়ে গেছে। যে সূর্য আজও তাকে ছাড়া কাউকেই বিয়ে করেনি।

উল্টোদিকে এক জায়গায় দেখা গেছে সবাই একসাথে খেতে বসেছে সূর্যর পাশেই মিশকা যেই বসতে যায় অমনি উর্মি এবং তার দিদা মিলে মিশকাকে সরিয়ে দেয় এবং সূর্য দীপাকে তাদের দুই মেয়ে নিয়ে খেতে বসায়। যা দেখে দর্শকরা খুবই খুশি হয়ে গেছে এবং তাদের কাছে এখন উর্মি ভালো হয়ে যাচ্ছে। সেতো আমি নিজের স্বার্থের জন্যই সূর্য এবং মিশকাকে আলাদা করছে বটে কিন্তু একদিকে সূর্য দীপাকে আবার কাছাকাছি আনছে। তাই দর্শকরা বলছে এবার খুব তাড়াতাড়ি সূর্য এবং দীপার মিল হয়ে যাবে।