আবার স্টেজে সিংহ রায় পরিবারের মেয়ে বউরা! তাদের সাজসজ্জা আর বাঙালি ঐতিহ্য সবকিছু মিলেমিশে একাকার, পুরনো স্মৃতি ফিরে আসছে বলছে দর্শকরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো এটি। শুরুর প্রথম থেকে এই জমজমাটি কাস্ট এবং সুন্দর গল্পের জন্য এই ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে আরো ৪ অভিনেতা অভিনেত্রী। অনিন্দ্য চ্যাটার্জী, শ্রীমা ভট্টাচার্য, রিয়াজ লস্কর, অনুষ্কা গোস্বামী।

Bengali television, gaatchora, Star Jalsha

মুখ্য নায়ক নায়িকার জুটির পাশাপাশি আরও এই দুই জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শক মহলে। একটা সময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই সঙ্গে টিআরপি তালিকার শীর্ষ স্থান দখল নিয়ে রীতিমতো টক্কর চলত ‘গাঁটছড়া’র। বর্তমানে এই দুই ধারাবাহিকে টিআরপি পয়েন্ট অনেকটাই কমে গেছে। মাঝে যখন খড়ি চরিত্রটিকে অনেকদিন দেখানো হয়নি তখন থেকে জনপ্রিয়তা কমতে শুরু করে তারপরে খড়ি ফিরে এলেও আগের জনপ্রিয়তা আর ফিরে আসেনি গাঁটছড়ার।

Bengali television, gaatchora, Star Jalsha

তবে বর্তমানে টেলিপাড়ায় জোড় গুঞ্জন কয়েক মাসের মধ্যেই শেষ হবে এই ধারাবাহিক। কিছুদিন আগে শোনা গিয়েছিল মুখ্য অভিনেত্রী অর্থাৎ শোলাঙ্কি রায়ের ধারাবাহিক কর্তৃপক্ষের সঙ্গে যে অভিনয়ের চুক্তি হয়েছিল সেই মেয়াদ শেষ হয়ে আসছে আর অভিনেত্রী এটাকে আর দ্বিতীয়বার করবে না যার জন্য হয়তো ধারাবাহিকটি শেষ করে দেওয়া হবে। সেই খবর এখনো পরিষ্কার না হলেও গল্প যদি কেউ এগোচ্ছে তা দেখে দর্শক সহ ভক্তরা বুঝতেই পারছেন আর বেশি দিন হয়তো নেই ‘গাঁটছড়া’ ধারাবাহিকটির আছে।

Bengali television, gaatchora, Star Jalsha

তবে শেষের আগে আবার একবার পুরনো আমি যে ফিরে এসেছে ‘গাঁটছড়া’। সম্প্রতি আবার সিংহ রায় জুয়েলার্সের পক্ষ থেকে রয়াম্প শো করা হয়েছে। এখানে সিংহ রায় পরিবারের মেয়ে বউরা আবার একবার চোখ দিয়ে অসাধারণ সুন্দরভাবে সেজে সকলকে মুগ্ধ করে দিয়েছে। প্রত্যেকের নাচ থেকে শুরু করে সাজ সবকিছুই ছিল অসাধারণ। যা দেখে দর্শকরা এই ধারাবাহিকের প্রশংসা করতে পিছু পা হন নি। সেই সঙ্গে ছিল খড়ির দুর্গা রূপে নিজেকে সকলের সামনে তুলে ধরা যা দেখে তার দিক থেকে চোখ ফেরাতে পারেনি কেউ।

Bengali television, gaatchora, Star Jalsha

এই পর্বটি দেখে ‘গাঁটছড়া’ ভক্তরা রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছে। কারণ এর আগেও একবার সিংহরায় পরিবারে সকল মেয়ে বউরা একইভাবে তাদের দোকানের গয়না পড়ে সকলের সামনে নিজেদের ঐতিহ্যকে বহন করেছিল। সেই সময়ও খড়ির সাজসজ্জার অত্যাধিক প্রশংসা হয়েছিল দর্শক মহলে। আর সেই আমেজ আরো একবার ফিরে পেয়ে খুশি দর্শকরা। তাদের মতে এই ধারাবাহিকটি কখনোই তার মূল ট্রাক থেকে সরে যায়নি। ঠিক যেভাবে শুরু হয়েছিল শেষের পথেও একই ভাবে এগোচ্ছে।

Bengali television, gaatchora, Star Jalsha