একটা সময় টেলিভিশনের অন্যান্য জুটিদের টেক্কা দেবে কমলা আর মানিক! সম্প্রতি পর্বে মানিকের কমলার প্রতি ভালোবাসা দেখে এমনটাই বলছে দর্শকরা

স্টার জলসায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক চ্যানেল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। প্রথম প্রমো সামনে আসার পরে দর্শকরা এই ধারাবাহিকের প্রতি সেরকম আগ্রহ প্রকাশ না করলেও শুরুর পর থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই ধারাবাহিকের প্রধান জুটি কমলা এবং মানিককে দেখে অত্যন্ত পছন্দ করছেন দর্শকরা। এই দুই খুদে শিল্পীর অসাধারণ অভিনয় এবং সুন্দর একটি গল্প এই ধারাবাহিককে আরো সুন্দর করে তুলছে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মূল গল্পের প্রেক্ষাপট হল বিংশ শতাব্দীর জীবনযাপন। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে কমলা অর্থাৎ নায়িকা লেখাপড়া জানে এবং ইংরেজি গান গাইতে পারে বলে তাকে মানিকের পিসিরা মিলে শুদ্ধ করানোর নামে গোবর জলে স্নান করাচ্ছে এবং গোবর চেটে খেতে বলেছে। মানিক, মানিকের ঠাকুমা, মানিকের বড় মা এবং মামা সকলেই এই কাজকে বাধা দিতে গেলে মানিকের মা এবং পিসিরা কিছুতেই মানতে চায় না।

শেষ পর্যন্ত কমলার ওপর গোবর জল ঢেলে দেয় আর সেই দেখে মানিক রেগে যায়। তারপর যখন কমলাকে তার পিসিরা জোর করছিল গোবর চেটে খাওয়ার জন্য তখন মানিক আসে এবং একটা বালতিতে গোবর গুলে পিসিদের দিকে ছুঁড়ে দেয়। আর বলে তোমরা আমার বউকে গোবর ঢেলে শুদ্ধ করেছো আর আমি তোমাদেরকে গোবর ঢেলে শুদ্ধ করলাম। তারপরে দেখা যায় মানিক তার নিজের ধুতি দিয়ে কমলার মুখের ওপর যে গোবরগুলো পড়েছিল সেগুলোকে মুছে দিচ্ছে আর বলছে যে ঠাম্মা বলেছে রাজার প্রধান কাজ হল রানীকে রক্ষা করা।

এই জুটি প্রথম থেকেই দর্শকের মনে ধরে গেছে তা তাদের বিয়ের পরেই বোঝা গেছে। প্রায় দিন কমলা আর মানিকের জুটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হয়। দর্শকদের একাংশের মত একটা সময় হবে যখন তাবোড় তাবোড় টেলিভিশনের জুটিদের কে হার মানিয়ে দেবে এই খুদের দুই শিল্পীর জুটি। তাদের অভিনয় থেকে শুরু করে সবকিছুই যে দর্শকের মনে ধরছে তা আর বলে বুঝিয়ে দিতে হবে না।

দিনে দিনে টিআরপি তালিকা তেও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ নিজের জায়গা পাকা করছে। আর যেভাবে এই ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাদেরকে বোঝাই যাচ্ছে বেশ কয়েকদিনের মধ্যেই টিআরপি তালিকায় ভালো জায়গায় থাকবে অ্যাক্রপলিশের এই ধারাবাহিক। তবে কমলা ও পৃথ্বীরাজের পাশাপাশি এই ধারাবাহিকের অন্যান্য অভিনেতা- অভিনেত্রীরা অসাধারণ যারা প্রতিটা চরিত্রকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। হাসি মজা প্রাচীন ধ্যান ধারণা এই সব কিছু নিয়ে নতুন ধরনের এই ধারাবাহিক যে মানুষের ভালো লাগছে এটাই প্রধান কথা।