বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিবজ্যোতি দত্তকে তারা দুজন যেমন পর্দার পিছনে খুব ভালো বন্ধু, ঠিক তেমনভাবেই পর্দার সামনে ও তাদের জুটিকে দর্শকরা খুব পছন্দ করে। তবে বর্তমানে পর্দায় দেখা গেছে তাদের দুজনের মধ্যে অত্যন্ত ভুল বোঝাবুঝি রয়েছে যার ফলে তারা একে অপরের সঙ্গে বহু বছর থাকে না। আর তাদেরই ভুল বোঝাবুঝির কারণেই তাদের দুই মেয়েও আলাদা রয়েছে এমনকি তাদের আসল পরিচয় পর্যন্ত জানতে পারেনি।
সম্প্রতি অনেকগুলো না জানা তথ্য সামনে এসেছে সকলের যেমন রুপা যে দীপার মেয়ে সেটা জানতে পেরেছে সূর্য এবং সোনা যে মিশকা আর সূর্যর মেয়ে নয় আর মিশকা এবং সূর্য একে অপরের স্বামী স্ত্রী নয় সেটাও জানতে পেরে গেছে দীপা। কিন্তু এতকিছুর পরে এখনো পর্যন্ত নিজেদের ভুল বোঝাবুঝি মেটাতে পারেনি তারা দুজন যা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে দর্শকরা।
কিন্তু এত কিছুর মাঝে যার জন্য সব কিছু ঘটলো তাকে কেউই ধরতে পারছে না অর্থাৎ সূর্যর বন্ধু মিশকা। যে প্রথম থেকেই দীপা কে সূর্যর জীবন থেকে সরিয়ে নিজে সেই জায়গা দখল করতে চায়। কিন্তু যতই ভুল বোঝাবুঝি হোক সূর্য ও তার মনের জায়গায় কখনোই দীপাকে সরিয়ে মিশকাকে বসাতে পারেনি। কিন্তু এতদিন ধরে মিশকা দীপাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে সূর্যর স্ত্রী কিন্তু সেটা যে সত্যি নয় এবার সেটাও জানতে পেরে গেছে রুপা। আর সম্প্রতি পর্বে দেখা গেছে সেটা দীপা সামনেও প্রমাণ হয়ে গেছে।
প্রসঙ্গত সম্প্রতি পর্বে দেখা যাচ্ছে দীপা চারিদিক থেকে চেষ্টা করে যাচ্ছে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে। কিন্তু সে এখনো জানে না তার সেই হারিয়ে যাওয়া মেয়ে সোনা নিজেই। উল্টো দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে সূর্যর বাবা। তার হার্ট অ্যাটাকের কথা শুনে চিন্তায় পড়ে গেছে গোটা পরিবার। এরই মধ্যে একদিকে মিশকা চেষ্টা করে যাচ্ছে দীপার আরেক সন্তানের নাম করে যাতে সে সূর্য ও দিপার ডিভোর্সটা করিয়ে দিতে পারে। সেই নিয়ে প্রায় প্রতিদিন দীপাকে হুমকি করছে সে।

কিন্তু এরই মধ্যে রুপা তার মায়ের মন ভালো করার জন্য লাবণ্য সেনগুপ্তর মতো সেজে চলে এসেছে। একেবারে তার ঠাকুমার মতো ফুলহাতা ব্লাউজ শাড়ি খোপা করা চুল চোখে চশমা সবকিছু। যা দেখে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছে এই খুদে কে। অনুরাগের ছোঁয়ার ভক্তরা বলছে একেবারে লাবণ্য সেনগুপ্তর কপি রুপা। তার মতোই তেজ কথা বুদ্ধি সবকিছু।

তবে যাতে খুব তাড়াতাড়ি লাবণ্য সেনগুপ্ত তার এই নাতনিকে সসম্মানে বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারে। সেই আশা ও করছে দর্শকরা। এদিনে ছোট্ট খুদে রুপাকে লাবণ্য সেনগুপ্ত সাজে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে সকলে।





