ধারাবাহিক এখন মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। মানুষের রোজকার জীবনের একটা মূল অংশ হয়ে দাঁড়িয়েছে এই ধারাবাহিকগুলি। অভিনেতা-অভিনেত্রীরাও খুব সহজেই দর্শকের ঘরের লোক হয়ে ওঠে প্রতিদিন। ধারাবাহিক গুলি দেখতে দেখতে অভিনেতা অভিনেত্রীদের ভালোবেসে ফেলেন দর্শকেরা।
বাংলা ধারাবাহিক গুলির মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা যে ধারাবাহিককে নিয়ে হয় তাহলে স্টার জলসার গুড্ডি। প্রথম থেকেই কখনো ত্রিকোণ প্রেম, কখনো পরকীয়ার গল্প তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে যার কারণে প্রায় চর্চা হতো এই ধারাবাহিক নিয়ে। এমনকি ধারাবাহিকের লেখিকা এবং অভিনেতা অভিনেত্রীরাও উঠে আসতেন সেই চর্চায়।
ধারাবাহিকে তো আমরা বরাবরই দেখেছি অনুজকে নিয়ে গুড্ডি এবং শিরিনের মধ্যে টানাটানি চলে। কিন্তু অনুজ গুড্ডির দিকেই সব সময় ঝুকে ছিল। অন্যদিকে যুধাজিৎ এর সঙ্গে গুড্ডি পড়ে বিয়ে করলেও অনুজ তাকে ভুলতে পারছে না। এইভাবেই বেশ এগিয়ে যাচ্ছিল গুড্ডি ধারাবাহিকের প্লট। এরপর ঘটলো এমন এক ঘটনা যা দর্শকরা কল্পনা করেননি।

গল্পের নায়ক অনুজ কোমায় চলে যাওয়ার পর মারা গেলেন। মা বাবা হারা হলো পোবলু। এই সময় অনুজকে হারিয়ে গুড্ডির অবস্থা দেখার মত ছিল। এদিন গুড্ডির অভিনয় দেখে আপ্লুত দর্শক মহল। গল্পটা একটু বাজে দিকে মোর নিলেও গুড্ডির অভিনয় ফের দর্শকদের ধারাবাহিকের প্রতি আকর্ষণ করছে বলেই মনে করা হচ্ছে।
খুব কাছের কেউ মারা গেলে মানুষের যেমন সর্বহারা অবস্থা হয় সেই সমস্ত অভিব্যক্তি ফুটে উঠছে গুড্ডির চোখ মুখ জুড়ে। কোন কোন ভক্ত বলছেন গুড্ডি এবং স্যামপ্তি মিলেমিশে একাকার হয়ে গেছে এই ধারাবাহিকে। যার জন্য তার অভিনয় হয়ে উঠেছে আরো বেশি জলজ্যান্ত ও প্রাণবন্ত।





