বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেটি শুরুর প্রথম থেকে দর্শকদের পছন্দ হলেও বর্তমান এই ধারাবাহিক নিয়ে নানা রকমের ক্ষোভ প্রকাশ করেন তারা। সবার প্রথমে এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি অর্থাৎ সূর্য দীপার জটিল মাঝে এত দিন ধরে ভুল বোঝাবুঝি ট্রাক চলছে যা দেখতে একেবারেই ভালো লাগছে না, এমনটাই মত অনেকের। এছাড়া সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা রুপার জন্য দর্শকরা এই ধারাবাহিক দেখতে পছন্দ করত কিন্তু বর্তমানে তাদেরকেও কম দেখানো হচ্ছে।
সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে সূর্য কোর্ট থেকে তার এবং দীপার ডিভোর্সের কেস ফাইল করেছিল কিন্তু দীপা সেই ডিভোর্সে অমত জানাতে কোর্ট রায় দেয় তাদের দুজনকে ছমাস একসঙ্গে থাকতে হবে। সূর্যর অনিচ্ছা সত্ত্বেও কোর্টের রায়ের জন্য এখন তারা একসঙ্গে থাকছে উল্টো দিকে দীপা এবং লাবন্য সেনগুপ্ত এই রায়ে খুশি হয়েছে। তারা চাইছে সূর্য ও তার ভুল বোঝাটা মিটিয়ে নিক। কিন্তু উল্টোদিকে মিশকা এখনো সূর্যকে আজেবাজে কথা বুঝিয়ে চলেছে।
যার জন্য প্রায় প্রতিনিয়ত দীপার সঙ্গে খারাপ ব্যবহার করছে সূর্য। সে চেয়েও দীপার কাছে যাচ্ছেনা। এবং যখন সূর্য ও দীপার পাড়াতে থাকতে গেছে তখন থেকেই তার পাড়ার লোক সূর্যকে জামাইবাবু বলে আদর আপ্যায়ন করছে। যেটাতে বারবার সূর্য বিরক্ত হচ্ছে। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে পাড়ার একটি মেয়ের বিয়ে উপলক্ষে কিছু লোক সূর্য এবং দীপাকে নিমন্ত্রণ করতে তাদের বাড়িতে আসে। তারা যখন সূর্যকে বিয়েতে যাওয়ার কথা বলে তখন সূর্য প্রথমেই না করে দেয় কিন্তু পরে সেই লোকগুলি তাকে জোর করলে সে রেগে যায় এবং উল্টোপাল্টা কথা বলে দেয়।
সে কথা শুনে লোকগুলি কষ্ট হয় এবং দীপার বাড়ি থেকে চলে যায় তারপরে দীপা সূর্যকে বলে যে সেই মানুষগুলোর সঙ্গে তিনি কেন খারাপ ব্যবহার করলেন! কিন্তু পরবর্তী পর্বে দেখা যাবে সূর্য সেই বিয়ে বাড়িতে যাবে এবং সেখানে মেয়েটির গায়ের রং কালো বলে পাত্রপক্ষ পাত্রকে নিয়ে চলে যেতে চাইবে এবং পাত্রীকে অপমান করবে। আর সেই দেখে সূর্য রেগে যাবে এবং পাত্রপক্ষের যে লোকটি পাত্রকে নিয়ে চলে যেতে চাইছিল তাকে যোগ্য শাস্তি দেবে।
প্রসঙ্গত অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্ব দেখতে রীতিমতো উৎসাহী দর্শক তার কারণ বহুদিন পরে একটি অন্য ট্র্যাক দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানে যে অনুরাগের ছোঁয়া শুরু হয়েছিল কিছুটা এমনই ট্রাক নিয়ে। যেখানে বাইরের চাকচমক নয় বরং মনের সৌন্দর্যের জন্যই দীপাকে পছন্দ করেছিল সূর্য। আর পরে যখন লাবণ্য সেনগুপ্ত দীপার গায়ের রং কালো বলে তাকে অপমান করত তখন ঠিক যেভাবে দীপার পাশে দাঁড়াত সূর্য আজ এই মেয়েটির পাশেও একই ভাবে দাঁড়িয়েছে যা দেখে অত্যন্ত খুশি দর্শক।





