সেই যে দুজনের বিচ্ছেদ হল আর মিল হলো না! কাছাকাছি থেকেও এক হতে পারল না গুড্ডি অনুজ! অনুজের মৃ’ত্যুর পর দুঃখ প্রকাশ দর্শকের

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা যে ধারাবাহিককে নিয়ে হয় তাহলে স্টার জলসার গুড্ডি। প্রথম থেকেই কখনো ত্রিকোণ প্রেম, কখনো পরকীয়ার গল্প তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে যার কারণে প্রায় চর্চা হতো এই ধারাবাহিক নিয়ে। বারবার বিভিন্ন বিষয়ে হাসির খোরাক হয়েছে এই ধারাবাহিক।

এমনকি ধারাবাহিকের লেখিকা এবং অভিনেতা অভিনেত্রীরাও উঠে আসতেন সেই চর্চায়। ধারাবাহিকে তো আমরা বরাবরই দেখেছি অনুজকে নিয়ে গুড্ডি এবং শিরিনের মধ্যে টানাটানি চলে। কিন্তু অনুজ গুড্ডির দিকেই সব সময় ঝুকে ছিল। অন্যদিকে যুধাজিৎ এর সঙ্গে গুড্ডি পড়ে বিয়ে করলেও অনুজ তাকে ভুলতে পারছে না।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে, অনুজ এবং শিরিনের ছেলে পুবলুকে নিজের কাছে রাখা নিয়ে যুধাজিৎ এবং তাঁর মায়ের সঙ্গে গুড্ডির ঝামেলা চলছে। পুবলুকে তাঁর কাছে রেখে নিয়েই চলছে অশান্তি। আর ধারাবাহিকের এই গল্প দেখে তো বিরক্ত দর্শকেরা।

আর তাই দর্শকদের কাছে ‘অত্যন্ত নোংরা’ ধারাবাহিকে পরিণত হয়েছে গুড্ডি। প্রথম কয়েকটা মাস বেশ জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি। কিন্তু তারপর থেকেই ঘুরতে শুরু করলো গল্পের মোড়। বিচ্ছেদ হয়ে গেল নায়ক নায়িকার, বিচ্ছেদের পরে আবার সম্পর্ক শুরু করল তারা। বিচ্ছেদের পর তারা নতুন করে যাদের সঙ্গে জড়িয়ে ছিল তাদেরকে ঠকাতে শুরু করল। শিরিনের কোন দোষ ছিল না তবুও শিরিনকে শাস্তি পেতে হলো। জঘন্য থেকে জঘন্যতম দিকে এগিয়ে গেছে গল্পটা।

আর সেই গল্পের শেষটা হচ্ছে অনুজের মৃত্যুতে। মারা গেল অনুজ। গুড্ডি আর অনুজের মিল দেখা আর হলো না দর্শকদের। এদিন গুড্ডি আর যুধাজিতের অভিনয় ছিল দেখার মতো। অসাধারণ অভিব্যক্তি, অসাধারণ ডায়লগ। সব মিলিয়ে দর্শকদের চোখে জল এনে দিয়েছিল সবাই। অনেকদিন ধরেই দর্শকেরা আঁচ করছিল অনুজ হয়তো এবার মারা যাবে। নেট পাড়ার এই আশঙ্কাকে সত্যি করে সবাইকে ছেড়ে ধারাবাহিক থেকে বিদায় নিল অনুজ।