স্টার জলসা অন্যতম এক সিরিয়াল হল এক্কাদোক্কা। বর্তমান যুগে দাড়িয়ে ধারাবাহিক গুলি সম্পূর্ণ নির্ভর করে টিআরপির ওপরে। যেসব ধারাবাহিকের টিআরপি বেশি রয়ে যাবে এবং যা টিআরপি কম সেগুলি বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই দর্শকদের পছন্দসই শঙ্ক স্যার এবং মোহরের চরিত্র আবারো ফিরিয়ে এনেছে। এই ধারাবাহিক এখন নতুন নতুন চরিত্র দেখা যাচ্ছে শুরু হয়েছিল।এই ধারাবাহিক শুরু হয়েছিল রাধিকা এবং পোখরাজ জুটিকে নিয়ে। কিন্তু এখন টিআরপি ফেরাতে তার সম্পূর্ণ বদলে গিয়েছে।
দর্শকদের পছন্দ মতন নির্মাতারা ফিরিয়ে এনেছেন শঙ্ক স্যার ও মোহরের জুটিকে। পোখরাজ এবং রঞ্জাবতীর বিয়ে হওয়ায় সবাই মনে করছে যে রঞ্জাবতী ঠিক ভালো মেয়ে নয় কারণ সে বাড়িতে আসার পরেই সবার উপরে অধিকারবোধ ফলাচ্ছিল। বাড়ির সকলেরই মনে হচ্ছে যে পোখরাজ রঞ্জাবতিকে নিয়ে একটু বেশি মাতামাতি করছে কিন্তু পোখরাজ এবং রজ্জবতি দুজনেই জানে যে তারা স্বামী স্ত্রী নয়। কিন্তু ধীরে ধীরে পোখরাজ দুর্বল হয়ে পড়ছে রঞ্জাবতীর উপর।
অবশেষে ভেঙ্গে গেলো রাধিকা পোখরাজের জুটি। এতদিন দেখানো হচ্ছিল ডাক্তার গুহকে বেশ পছন্দ করছে রাধিকা। তিনি রাধিকার হয়ে কথা বলছেন রাধিকাকে প্রটেক্ট করছেন পোখরাজের থেকে যে সম্মানটা রাধিকা কখনো পায়নি সেটা তাকে দিয়েছে ডাক্তার গুহ। তবু পকরাজের মনে রাধিকার জন্য ভালোবাসা অবশিষ্ট ছিল। কিন্তু বর্তমানে পোখরাজ ধীরে ধীরে রঞ্জাবতীর প্রতি দুর্বল হচ্ছে। যা এই দিনের ঘটনায় পুরোপুরি স্পষ্ট দর্শক মহলের কাছে।
সেদিন রঞ্জাকে ফোনে না পেয়ে চিন্তায় পড়ে যায় পোখরাজ। আর পরে সে স্বীকার করে তার জন্য সে সত্যিই খুব ভয় পাচ্ছিল শুধু তাই নয় সে আরো বলে রাধিকার সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির জন্য সমস্ত সম্পর্ক ভেঙে গেছে সে চায় না সেই একইভাবে আরো একটা সম্পর্ক ভেঙে যাক আরো কিছু ভুল বোঝাবুঝি দানা বাঁধুক। তার পরিবারে রঞ্জাকে নিয়ে অনেক সমস্যায় হয়েছে কিন্তু সব কিছুতে রঞ্জার পাশে এসে দাঁড়িয়েছে পোখরাজ।

ধারাবাহিক টি দেখতে দেখতে বোঝা যাচ্ছে লীনা গাঙ্গুলী রাধিকা পোখরাজের জুটিকে ভেঙে দুটি নতুন জুটি তৈরি করতে চেয়েছেন এবং তাতে লেখিকা সক্ষম। টিআরপির তাড়নায় এমনটা করা হলেও বর্তমানে দর্শকরা বেশ পছন্দ করছেন এই প্লাবটিকে। একদিকে তারা যেমন তাদের পুরনো হিট জুটিকে ফিরে পেয়েছে তেমনি একটি নতুন জুটিও তৈরি হয়েছে। বর্তমানে দর্শকরা আর চান না এই দুটি জুটির মধ্যে আবার কোন নতুন বচসা তৈরি হোক।





