“যে মেয়েটি শুরু থেকেই নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছে তার কিনা আজকে এমন অবস্থা!” ‘মিঠাই’ ধারাবাহিকের শ্রীতমার করুণ অবস্থা দেখে চোখে জল ভক্তদের

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিক বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক। যেটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে যে ৫৬ বার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল। কিন্তু বর্তমানে টিআরপি তালিকায় পয়েন্ট কমে গেলেও সোশ্যাল মিডিয়াতে দর্শক বা ভক্তরা মিঠাইকে নিয়ে উন্মাদনা কিছু কম করে দেয় নি। মাঝখানে কিছুদিন মিঠাইকে দেখতে না পেয়ে ভক্তরা বিষন্ন হয়ে পড়লেও আবার একবার মিঠাই ফেরার সাথে সাথেই তাদের উৎসাহ বেড়ে গেছে।

কিছুদিন আগে মিঠাই ফিরে এলেও তার স্মৃতিশক্তি পুরোটাই হারিয়ে গিয়েছিল এমনটাই দেখানো হচ্ছিল। সে তার উচ্ছে বাবু তথা সিদ্ধার্থ থেকে তার ছেলের শাক্যকে পর্যন্ত ভুলে গেছে। প্রথম দিকে অবশ্য নফর দাসদের ভুল বোঝানোর জন্য সে কিছুতেই বাড়িতে ফিরতে চাইছিল না। কিন্তু এখন সেই সব মিটে গেছে আর মিঠাই রয়েছে মোদক পরিবারেই। মোদক পরিবারের প্রত্যেকটা সদস্য চেষ্টা করে যাচ্ছে মিঠাইকে পুরনো কথা মনে করানোর।

কিন্তু এরই মধ্যে হল্লা পার্টির জীবনে এলো আরো এক বড় সড় তুফান। প্রথমত মিঠাই সিদ্ধার্থের জুটির পাশাপাশি আরো চারটি জুটির মিঠাই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয়। নন্দা রাজিব, তোর্সা সোম, রাতুল শ্রী এবং নিপা রুদ্র। এদের একজনের মধ্যেও বিচ্ছেদ মিঠাই ভক্তরা সহ্য করতে পারেনা। কিন্তু এবার রাতুল ও শ্রীএর সম্পর্কের মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি। যা নিয়ে রীতিমতো চিন্তায় মোদক পরিবারসহ মিঠাইয়ের ভক্তরা। কিছুদিন আগে দেখা গিয়েছিল সোম এবং তোর্সার মাঝে এসেছিল এক তৃতীয় ব্যক্তি। কিন্তু তাকে তাদের মধ্যে থেকে সরিয়ে দেয় মিঠি। যেহেতু সেই সময় মিঠাই ছিল না তাই মিঠি সেই কাজটা করেছিল।

কিন্তু এবার রাতুল শ্রীতমার মধ্যে আসতে চাইছে রাতুলের ছাত্রী পায়েল। দেখা গেছে গল্পে বহুদিন পরে রাতুল ফিরেছে সে বাইরে এতদিন পড়াচ্ছিল। সম্প্রতি কলকাতায় ট্রান্সফার নিয়ে এসেছে। এবং রাতুল ও শ্রীতমা দুজনেই একই কলেজের প্রফেসর। পায়েল বলে মেয়েটি বাইরে থাকাকালীন রাতুলের স্টুডেন্ট ছিল আর এখন তার বাড়ির লোক রাতুলের ভরসায় তাকে কলকাতায় পাঠিয়েছে। এতদূর সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু পায়েল চরিত্রটি দেখা যাচ্ছে রাতুলের প্রতি আকর্ষণ রয়েছে। আর সে চাইছে শ্রীকে রাতুলের জীবন থেকে সরিয়ে নিজে সেই জায়গাটা দখল করতে।

আর পায়েলের জন্যই দিনে দিনে রাতুল শ্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি শ্রীতমাকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে ফাঁসিয়ে দিয়েছে পায়েল এবং তার বন্ধুরা। আর এই নিয়েই বেজায় চিন্তিত মিঠাই ধারাবাহিকের ভক্তরা। শ্রীতমা চরিত্রটি প্রথম থেকেই অত্যন্ত পছন্দের দর্শকের। আর তাকে এমন বিপদে পড়তে দেখে এক নেটিজেন লিখেছেন, “শুরু থেকেই যে কিনা চুপচাপ থাকতো। কোনোদিন নিজের স্বার্থ দেখেনি। নিজের দিকে খেয়াল না রেখে বরাবর স্বামী, ফ্যামিলি, দাদা বৌদির জন্যে ভেবেছে সেই
শ্রীতমা দিদির এই অবস্থা l।”