এতো কিছুর পরেও মিশকাকে সার্পোট করছে সূর্য!মা মেয়েসহ সকলের কাছে অপ্রিয় হয়ে উঠছে সে, দর্শকদের বিরক্তের কারণ হয়ে উঠছে নায়ক

বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে এক নম্বর জায়গা ধরে রেখেছে ‘সূদীপা’ জুটি। এই জুটিকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। বেঙ্গল টপারের তকমা হাতছাড়া হলেও চ্যানেল টপারের খেতাব ধরে রেখেছে এই মেগা। ‘অনুরাগের ছোঁয়া’র দীপা হিসাবে গত কয়েক মাসে বাঙালি দর্শকদের মনে জাগয়া করে নিয়েছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

বাবার ইচ্ছাকে সম্মতি দিয়ে এবং বাবাকে সুস্থ করে তুলতে বাবার সামনেই সূর্য আবারও বিয়ে করে দীপাকে। কিন্তু মিশকা এই ঘটনা দেখে নিজেকে সামলাতে পারে না। সমস্ত কিছু এভাবে নিজের হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে সে নতুন নতুন ফন্দি আঁটে। শুরু থেকেই সে দীপাকে চিরদিনের জন্য নিজের আর সূর্যের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। আর এইবার সেটা করতে দীপা কে ভয়ংকর বিপদের মুখে ফেলল মিশকা।

সবটা এখন সবার সামনে স্পষ্ট। দীপার হারিয়ে যাওয়ার পিছনে অন্য কেউ নয় শুধু মাত্র মিশকার হাত আছে, এই কথাটা বুঝতে পারছে বাড়ির সকলে। শুধুমাত্র প্রমাণের অভাবে আঙুল তুলতে পারছে না কারো দিকে। কিন্তু সূর্য সে কথা কোনভাবেই মানতে চাইছে না। দীপা হারিয়ে যাওয়ায় পাগল হয়ে গিয়েছে লাবণ্য সেনগুপ্ত, সে বারবার সূর্যকে বলছে বোঝানোর চেষ্টা করছে যে এর পেছনে মিশকা ছাড়া আর কেউ থাকতে পারে না। এমনকি উর্মিও তার সন্দেহের তীর মিশকার দিকেই রাখছে। কিন্তু সূর্যের কোন হেলদোল নেই।

নিজের মেয়ের কাছে অনেকদিন আগেই খারাপ হয়ে গিয়েছে সূর্য। মাকে এমন ভাবে কষ্ট পেতে দেখে এত অভাবে তাকে মানুষ করতে দেখে, রোজ রোজ অপমান সহ্য করতে দেখে এখন সূর্যের প্রতি অনেকটাই খারাপ লাগা জন্মেছে রুপার মনে। বাবা সহ বাড়ির সকলের কাছেও খারাপ হয়ে গিয়েছে সূর্য।

এবার দর্শকদের কাছেও আর নিজের ইমেজ ধরে রাখতে পারছে না সে। এতটা অবুঝ এতটা অন্ধ যে কোন মানুষ হতে পারে তা সূর্যকে না দেখলে বিশ্বাস করত না দর্শকরা। সূর্যের এমন অবুঝ জেদি মানসিকতা ধীরে ধীরে তাকে দর্শকদের কাছে অনেক নিচে নামিয়ে দিচ্ছে। এতকিছুর পরেও সূর্য বুঝতে পারছে না এসবের পিছনে কার হাত রয়েছে। এখনো সে ভাবছে এতে মিশকার কোনো দোষ নেই। আর এটা দেখার পর সূর্যের ওপর ভীষণ রকম ক্ষেপে রয়েছেন ভক্তরা।