সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), বাংলা সিরিয়ালের হেন কোনো দর্শক নেই যিনি এই নামটার সঙ্গে পরিচিত নন। ছোটপর্দার অধিকাংশ অভিনেতা অভিনেত্রী অনস্ক্রিন চরিত্রের নামে পরিচিত হলেও সৌমিতৃষা স্বতন্ত্র এক পরিচয় তৈরি করেছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৭ লাখেরও বেশি।
টেলিপাড়ার এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ফলোয়ারের নিরিখে এগিয়ে রয়েছেন সৌমিতৃষাই। ‘মিঠাই রানী’ বলতে অজ্ঞান দর্শকরা। সাবলীল অভিনয় আর মিষ্টি ব্যবহার দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন সৌমিতৃষা। মোটে ২২ বছর বয়স তাঁর। এখনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। আগামীতে আরো লম্বা সফর বাকি তাঁর।
এই দিনের পর্বে মিঠাই কে আবার সেই আগের মতন করে ফিরে পেল সিদ্ধার্থ। ধীরে ধীরে সব মনে পড়ছে মিঠাইয়ের। তবে স্মৃতি হারিয়ে যাওয়ার পর থেকে এই প্রথমবার সিদ্ধার্থকে সেই আগের মতন উচ্ছে বাবু বলে ডাকল মিঠাই। দুজনের অভিব্যক্তি ছিল অসাধারণ। সিদ্ধার্তকে দেখেই মনে হচ্ছিল সে মানুষিক এবং শারীরিক দুইভাবেই বিধ্বস্ত। যা তাদের অভিনয় কে আরো অনেক বেশি ফুটিয়ে তুলেছে। মায়াভরা অবস্থা সৃষ্টি হয়েছিল মিঠাইয়ের ডাকে।
আগের একটি পর্বে আমরা দেখেছিলাম সিদ্ধার্থের সঙ্গে ভিডিও কলে মিঠির কথোপকথন শুনে বেশ কষ্ট পেয়েছিল মিঠাই। কিছু না মনে থাকলো এটুকু সে এতদিনে বেশ ভালো মতো বুঝতে পেরেছে যে সিদ্ধার্থ অর্থাৎ তার প্রিয় উচ্ছে বাবু তার স্বামী। আর নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সাথে এত ঘনিষ্ঠ ভাবে কথা বলতে দেখে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু মিঠি কোনোভাবেই চায় না তাদের সংসারে দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি হতে।
এবং এইজন্যই মিঠাইকে দেখাতে মিথ্যে প্রেমের নাটক করতে চলেছে মিঠি আর ডক্টর রোহিত। যাতে সিদ্ধার্থকে নিয়ে মিঠাইয়ের মনে জমাট বাধা সন্দেহগুলো শেষ করা যায়। তবে এই মিথ্যে অভিনয় করতে করতেই নাকি সত্যি করে প্রেমে পড়ে যাবে মিঠি আর রহিত এমনটাই ধারণা করছেন ভক্তরা। এখন আদৌ এটা হয় কিনা সেটাই দেখার।





