গল্প এগোতেই কালো ত্বক হয়ে গেলো ফর্সা! দীপা কী মাখছে যে শুরুর সময়ের সাথে এত পরিবর্তন গায়ের রঙের?

স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) এখন একের পর এক ধামাকাদার এপিসোড নিয়ে হাজির হচ্ছে। একদিনও একটা এপিসোড মিস করতে পারছেন না দর্শকরা।

বাংলা ধারাবাহিকে এই প্রথম নায়ক নায়িকার থেকেও দুটি বাচ্চা একটানা একটি ধারাবাহিকের স্রোত বজায় রেখেছে। সোনা ও রূপার কারণে বছরের প্রথম থেকেই সব ধারাবাহিকের চোখে আঙুল দিয়ে টেক্কা মেরে প্রথমে থাকছি অনুরাগের ছোঁয়া।

সূর্য ও দীপা নিয়ে বার বার টান টান উত্তেজনা তৈরী করা হচ্ছে, আর সব অতীতের সত্যি যেন সবার সামনে এসেও আসছে না! যদিও ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ সূর্য দীপার কারণেই কিন্তু টি আর পির দিক দিয়েও বেশ ওঠা নাম হয়েছে। মাঝে অনুরাগের ছোঁয়ার টি আর পিও বেশ নেমে গিয়েছিল। বার বার সূর্য আর দীপার ভুল বোঝা বুঝিতে বিরক্ত হয়ে গিয়েছিল দর্শকরাও।

কালো জগতের আলো, কথাগুলিকে সত্যি করার জন্যই বোধহয়। স্টার জলসা নিয়ে আসে অনুরাগের ছোঁয়া। যেখানে নায়িকা শ্যাম বর্ণা। গল্পের নায়িকা মানে ই হতে হবে ঝকঝকে ফর্সা। হতে হবে মার কাটারি সুন্দরী, এই প্রথা ভেঙেই অনুরাগের ছোঁয়ায় দেখানো হয় শ্যাম বরণ নায়িকার অনন্যা হয়ে ওঠার গল্প। আর এই প্লটটি বোধহয় দর্শকদের মনে অনুরাগের ছোঁয়াকে অনেকটা জায়গা করে দিতে সাহায্য করেছিল।

সম্প্রতি দিপাকে অনেক বেশি ফর্সা লাগছে বলে দাবি নেটিজেনদের। ‘কোন ক্রিম ব্যবহার করছে দীপা?’ এমন প্রশ্নের ও সম্মুখীন হতে হচ্ছে অনুরাগের ছোঁয়ার দীপাকে। আসলে বিষয়টা কিছুই না মেকাপের হেরফেরের জন্য আগের তুলনায় ফর্সা লাগছে দীপাকে। যা এখন নেটিজেনদের কাছে একটি গসিপ এর বিষয় হয়ে উঠেছে। তাহলে রহস্যটা ক্রিমে নয় লুকিয়ে আছে মেকাপে।