বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে (Swastika Ghosh)। ধারাবাহিক শুরুর প্রথম থেকেই সূর্য দীপার জুটি অত্যন্ত পছন্দ করে দর্শক কিন্তু বর্তমানে তাদের দুই যমজ বোন সকল আকর্ষণ কেড়ে নিয়েছে। গল্পে দেখা গেছে সূর্য ওর বন্ধু মিশকার ভুল বোঝানোর জন্য তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আর দুই মেয়ে দুজনের কাছে আলাদা থাকে। এখনো পর্যন্ত কেউ কারোর আসল পরিচয় জানতে পারেনি।

কিন্তু এবার সকলেই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সবার সামনে সত্যিটা চলে আসুক। গল্প যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসল সত্যিই সকলের সামনে চলে আসবে। কিন্তু সূর্যর চরিত্রটা নিয়ে দর্শকরা এবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একাংশের মতে সূর্য যেটা করছে একেবারেই ভুল করছে অর্থাৎ জেনে বুঝে এক মেয়েকে তার মায়ের থেকে আলাদা করছে। অন্য একাংশের মতে সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে হয়তো ঠিক করছে তার মনের অবস্থা কেউ বুঝতে পারছে না। আদতে সূর্যর সঙ্গে সকলেই মিথ্যে বলেছে সেটাই হলো সূর্যর সবচেয়ে বড় অভিযোগ।

সকলে রুপার আসল পরিচয় জেনেও তার থেকে আসল সত্যিটা আড়াল করেছে। রূপা যে দীপার মেয়ে সেটা বাড়ির প্রত্যেকটা মানুষ জানলেও দিনের পর দিন সূর্যর কাছ থেকে সে সত্যিটা লুকিয়ে তাকে অন্য কারো মেয়ে বলে পরিচয় দিয়েছে যেটা সূর্য কিছুতেই বর্তমানে মেনে নিতে পারছে না। দর্শকদের সেই অংশের মত যদি প্রত্যেকে সূর্যকে আসবে সত্যিটা বলে মানানোর চেষ্টা করতেও বা বোঝানোর চেষ্টা করত হয়তো সূর্য বুঝতো। আর একটা বাচ্চা মেয়ের প্রতি সে কেনই বা রাগ করে থাকত এখনো যেমন তাকে ভালবাসছে আসল সত্যিটা জানার পর তখনও ঠিক তেমনটাই করতো। কিন্তু বাড়ির সকলে তার কাছ থেকে সেই সব কিছু লুকানোটাই শ্রেয় বলে মনে করেছে।

বর্তমানে গল্পে দেখানো হচ্ছে স্কুলে গিয়ে রুপার শরীর হঠাৎ করে খারাপ করে আর সেখানে সূর্য উপস্থিত থাকায় সে জানতে পারে এবং রুপার পাশে থাকে তারপরেই সে স্কুল থেকে জানতে পারে রুপার আসল পরিচয় অর্থাৎ রূপা দীপার মেয়ে। তখন সে ভাবতে শুরু করে দীপা আর কবিরের সেই মেয়েই হল রূপা। সে সবকিছু জেনেই সেই রূপাকে দূরে করে না দিয়ে নিজের কাছে নিয়ে গেছে এবং আদর যত্ন করে সেবা করছে কিন্তু উল্টোদিকে সে দীপাকে কোন কিছুই জানায় নি। শেষে যখন দীপা জানতে পেরে সূর্যদের বাড়ি আসে সে তখন বলে যে রুপা তার কাছে থাকবে যতক্ষণ না তার বাবা-মা এসে তাকে নিয়ে যাচ্ছে। এই শুনে দীপা অত্যন্ত ভেঙে পড়ে কিন্তু তাও আসল সত্যিটা বলে না।

এই দেখে দর্শকদের একাংশ সূর্যকে ঠিক বলে মনে করছে আর এই বিষয়ে দীপার অনেকটা ভুল রয়েছে এমনটা বলছে। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “সূর্য অনেক ভুল করেছে,কিন্তু এই বিষয়ে সূর্যর কোনো দোষ আমি দেখছি না…সূর্যর জায়গায় দাঁড়িয়ে ভাবলে সূর্য যা করছে একদম ঠিক করছে..এতোকিছুর পরেও দীপা মুখ খুলল না…রূপার কথা ভেবেও সত্যিটা বলল না সূর্যর রাগটা পুরোপুরি justified এই ব্যাপারে.. দেখি কতদিন দীপা মেয়েকে ছেড়ে চুপ করে থাকতে পারে..থাকুক রূপা সূর্যর কাছে…”।





