পর্দায় ফিরছে পৃথ্বীরাজের কমলা, বিপরীতে থাকছেন জলসার জনপ্রিয় অভিনেতা!

বর্তমানে বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বড়পর্দা থেকে থেকে ছোটপর্দায় তার অভিনয় বারবার মন জয় করে নিয়েছে দর্শকদের। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সঙ্গে মিনি সিনেমায় অভিনয় করে বড়পর্দায় পা রেখেছিলেন খুদে অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। তাছাড়াও গতবছর সুপারস্টার জিত অভিনীত সিনেমা মানুষেও দেখা গেছে অয়ন্যাকে। জিতের মেয়ের ভূমিকায় অয়ন্যার দুর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাসমণি হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অয়ন্যা চ্যাটার্জী। তারপরই অ্যাক্রোপলিসের প্রযোজিত কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান অয়ন্যা। রাতারাতি বেড়ে যায় অভিনেত্রীর জনপ্রিয়তা। পর্দায় কমলা ও মানিকের জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। সুকৃত ও অয়ন্যার দুষ্টু মিষ্টি রসায়ন ভীষণ নজর কেড়েছিল করেছিলেন সকলে।

aksha aath, Ayanna Chatterjee, Bengali serial, Entertainment, gaatchora, Kamala O Sreeman Prithwiraj, Riaz Naskar, Star Jalsha, অয়ন্যা চ্যাটার্জী, আকাশ আট, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, গাঁটছড়া, বাংলা ধারাবাহিক, বিনোদন, বৌ চুরি, রিয়াজ নস্কর, স্টার জলসা

 

তবে শুরুতে দর্শকদের মাঝে ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা পেলেও টিআরপি তালিকায় ভিল্কি দেখাতে পারেনি কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। ফলে মাত্র ৮ মাসেই পর্দা থেকে বিদায় নেয় অয়ন্যা চ্যাটার্জী এবং সুকৃত সাহার মিষ্টি জুটি। কিন্তু তারপর থেকে অভিনেত্রীকে আর ছোটপর্দায় দেখেনি দর্শকরা। ফলে সকলের অপেক্ষায় ছিলেন কবে ছোটপর্দায় ফিরবেন অভিনেত্রী অয়ন্যা।

কোন ধারাবাহিকে দেখা যাবে অয়ন্যা চ্যাটার্জীকে?

অবশেষে ঘটল অপেক্ষার অবসান। জানা গেছে পর্দায় ফিরছেন অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী। ফের ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ‘বৌ চুরি’ গল্প অবলম্বনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। যেখানেই মুখ্য ভূমিকা দেখা যাবে অয়ন্যাকে। এছাড়াও জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটিতে অয়ন্যার বিপরীতে থাকছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন: রানীর সঙ্গে হাত মেলালো পিঙ্কি বৌদি! তবে কি নিজেকে বদলে ফেললো সে?

কোন অভিনেতাকে দেখা যাবে অয়ন্যার বিপরীতে?

টলিপাড়ায় গুঞ্জন, অয়ন্যা আসন্ন এই ধারাবাহিকটিতে নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন গাঁটছড়া খ্যাত অভিনেতা রিয়াজ নস্কর। জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটিতে স্বামী-স্ত্রীর চরিত্র দেখা যাবে তাঁদের। গল্প অনুযায়ী এক অনাথ ছেলের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ লস্কর। আর অন্যদিকে ‘মন্দা’র চরিত্রে অয়ন্যা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। আকাশ আটে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি। তবে সম্প্রপ্রচারের সময় বা তারিখ এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। এছাড়াও শোনা যাচ্ছে, আসন্ন এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিকে। তবে ছোটপর্দার নতুন জুটি রিয়াজ-অয়ন্যা দর্শকমনে কতটা জায়গা করে নেন এখন সেটাই দেখার।

 

aksha aath, Ayanna Chatterjee, Bengali serial, Entertainment, gaatchora, Kamala O Sreeman Prithwiraj, Riaz Naskar, Star Jalsha, অয়ন্যা চ্যাটার্জী, আকাশ আট, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, গাঁটছড়া, বাংলা ধারাবাহিক, বিনোদন, বৌ চুরি, রিয়াজ নস্কর, স্টার জলসা