আচমকা বড় দু:সংবাদ ছোটপর্দার ‘বহ্নি’ ভক্তদের জন্য, আর ধারাবাহিকে দেখা যাবে না অভিনেত্রীকে!

‘মিলন তিথি’র (Milon Tithi) বহ্নিকে মনে আছে? দিনকয়েক আগে যাকে নিয়ে গুজব রটে দীর্ঘ অজ্ঞাতবাসের পর ফের পর্দায় প্রত্যাবর্তন করবেন অভিনেত্রী? উষসী আর জিতু অভিনীত ধারাবাহিক বেশ জনপ্ৰিয় ছিল এক সময়ে। তবে আচমকা গায়েব হয়ে গিয়েছিলেন ধারাবাহিকের খলনায়িকা দেবযানী চক্রবর্তী (Debjani Chakraborty)।

এক সময়ে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মিলন তিথি’। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বহ্নি। আপদমস্তক নেতিবাচক চরিত্র বহ্নির। তবে অল্প সময়ে অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী। তাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও তাঁর খোঁজ জানতে চান ধারাবাহিক প্রেমীরা।

বহ্নির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবযানী চক্রবর্তী। মিলন তিথির পর আর আর কোনো ধারাবাহিকে দেখা মেলেনি তাঁর। শোনা গিয়েছিল মুম্বাই পাড়ি দিয়েছেন অভিনেত্রী। মাঝে একবার শোনা গিয়েছিল সৈয়দ আরিফিন ও দ্বিপান্বিতা রক্ষিত অভিনীত জলসার এক আসন্ন মেগায় কাজ করবেন দেবযানী।

যদিও জল্পনায় শিলমোহর মেলেনি দেবযানীর তরফ থেকে। কারণ তাঁর আগে নিজের স্বপ্নপূরণের তাগিদে মায়ানগরীর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তবে তাঁকে ছোটপর্দায় দেখতে মুখিয়ে আছে দর্শকরা। একবার শোনা গিয়েছিল ‘পরী’ নামের এক ধারাবাহিক খলচরিত্রে অভিনয় করবেন দেবযানী। তবে সে খবরও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ পুতুলের বৌভাতের সন্ধ্যায় শিমুলকে সবার সামনে অপমান করলো রঞ্জা! মুখের ওপর জবাব পুতুলের

ঘনিষ্ঠ সূত্রের খবর বলছে, টলিপাড়া ছেড়ে বলিপাড়ায় কাজের সন্ধান করছেন তিনি। সমাজমাধ্যমেও তেমন আক্টিভ নন অভিনেত্রী। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, হিন্দি ধারাবাহিক বা ওয়েব সিরিজে দেখা মিললেও বাংলায় আর দেখা মিলবে না তাঁর।