জি বাংলার দর্শকদের জন্য দুঃসংবাদ, বন্ধ হচ্ছে মিলি, আলোর কোলে এবং ইচ্ছে পুতুলের সম্প্রচার!

বর্তমানে বাংলা বিনোদনের (Entertainment) যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সর্বজন গ্রাহ্য চ্যানেল হল জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে সম্প্রচারিত প্রায় প্রত্যেকটি ধারাবাহিক দর্শকদের মনের অনেক কাছে জায়গা করে নিয়েছে।

ইতিমধ্যেই অনেক ধারাবাহিক চ্যানেল থেকে বিদায় নিয়েছে এবং তার জায়গায় এসে উপস্থিত হয়েছে নতুন নতুন সব আকর্ষণীয় গল্প। কিছুদিন আগেই শুরু হয়েছে মিলি এবং আলোর কোলে। এই দুটি ধারাবাহিকই বর্তমানে সেভাবে টিআরপি তুলতে না পারলেও দর্শকদের বেশ প্রিয় হয়ে উঠেছে।

Mili: মাত্র দেড় মাসেই 'মিলি'কে সরিয়ে স্লট দখল 'আলোর কোলে'র, শুরুর আগেই  শেষ অর্জুন-মিলির গল্প?

এছাড়াও জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল। একটু একটু করে টিআরপিতে নিজের জায়গা পাকা করছে এই মেগা। কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে, আর দেখা যাবে না এই তিনটি ধারাবাহিককে!

আরো পড়ুন:সোনামণি সাহার নাম শুনতেই ‘না’! কেন নায়িকাকে নতুন ধারাবাহিক থেকে বাদ দিল জি বাংলা?

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল চ্যানেল কর্তৃপক্ষ? তবে কি দর্শকরা হারাতে চলেছেন তাদের প্রিয় জুটিদের? আসল বিষয়টি হচ্ছে আজ জি বাংলার আরেক জনপ্রিয় মেগা কার কাছে মনের কথার এক ঘন্টার মহা পর্ব সম্প্রচারিত হবে। তাই আজ ইচ্ছে পুতুল সম্প্রচার হবে না।

Icche Putul: পাপী ময়ূরীর সব প্ল্যান ফেল, আবার কাছাকাছি মেঘ-নীল! টিভির আগেই  ফাঁস 'ইচ্ছে পুতুল'র ধামাকা পর্ব

অন্যদিকে আগামীকাল আরো এক মেগার ২ ঘণ্টার মহা পর্ব সম্প্রচারিত হতে চলেছে। যার ফলে মিলি এবং আলোর কোলে এই দুই ধারাবাহিক সম্প্রচারিত হবে না। এরপর থেকে পুনরায় নির্ধারিত সময় দেখা যাবে এই ধারাবাহিক গুলিকে। তাই দর্শকদের মন খারাপ করার কোন কারণ নেই।