জলসার গুঁতোয় জি বাংলা অন্ধকার! ধরা বাঁধা প্রথম স্থান ছিনিয়ে নিল জলসা! টিআরপিতে বড় চমক!

কোন বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) দর্শকদের সব থেকে বেশি পছন্দের সেটা বোঝা যায় এই বৃহস্পতিবার করেই। কারণ বৃহস্পতিবার হল ধারাবাহিক গুলির সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন কোন সপ্তাহে এই দিনটির পরিবর্তন হলেও বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতিবারই বাংলার জনগণ। বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) প্রতিটি ধারাবাহিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

জগদ্ধাত্রী? নাকি ফুলকি? নাকি অনুরাগের ছোঁয়া? কার জায়গা কোথায় এবং কোন ধারাবাহিকের কপাল পু’ড়ল সেই সবটার হদিস পাওয়া যায় এই বৃহস্পতিবারেই। একটু এদিক থেকে অধিক হলেই আর দীর্ঘ ২-৩ সপ্তাহ স্লট হারা হলেই সেই ধারাবাহিকটিকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য স্লটে দেওয়ার অথবা একেবারে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে চ্যানেল কর্তৃপক্ষ। নিজের প্রিয় ধারাবাহিকটি যাতে বছরের পর বছর চলতেই থাকে তারই প্রার্থনা করেন দর্শকরা।

এই সপ্তাহেও বহু ধারাবাহিক নিজেদের স্থান থেকে সরে গিয়েছে আবার কিছু কিছু ধারাবাহিক অপ্রত্যাশিতভাবে প্রথম দিকে উঠে এসেছে। এবার দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক গুলির কপাল খুলল এবং কোন ধারাবাহিক গুলির কপাল প’ড়ল। প্রথম স্থান দখল করেছে স্টার জলসা চ্যানেল এর কথা ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের ফুলকি এবং স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। সবাইকে তাক লাগিয়ে যৌথভাবে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই জনপ্রিয় মেগা। এই ধারাবাহিক দুটির প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৩ পেয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে এই জনপ্রিয় মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান। এই সপ্তাহে ৬.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্যে ব্যবধান খুবই কম। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। আজকের টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯।

1st •• কথা 7.4
2nd •• ফুলকি , গীতা LLB 6.6
3rd •• নিম ফুলের মধু 6.3
4th •• উড়ান 6.2
5th •• কোন গোপনে 5.9