একটুর জন্য ছিটকে গেল কথা! কোন গোপনে থেকে মুখ ফেরালো দর্শক! টি আর পি জুড়ে জয়জয়কার স্টার জলসার!

দর্শকদের পছন্দের তালিকায় কোন বাংলা ধারাবাহিকগুলি(Bengali serial) এগিয়ে রইল, কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ আর এই সবগুলি বিষয় বোঝা যায় বৃহস্পতিবার টেলিভিশনের সকল ধারাবাহিকের সাপ্তাহিক ফল প্রকাশিত হ‌ওয়ার পর। কোন কোন বিশেষ কারণে বৃহস্পতিবারের বদলে শুক্রবার ফল প্রকাশিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতিবারই বাংলা টেলিভিশনের টিআরপি (Bengali television TRP) প্রকাশের মাধ্যমে সকল ধারাবাহিকের ভাগ্য গননা হয়ে যায়।

সারা সপ্তাহ জুড়ে প্রত্যেকটি ধারাবাহিক একে অন্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে বঙ্গ সেরার মুকুট ছিনিয়ে নেওয়ার জন্য আর সপ্তাহের শেষে বৃহস্পতিবার জানা যায় এই লড়াইয়ে বিজয়ী কে হল? কে ছিনিয়ে নিল বঙ্গ সেরার মুকুট? কোন চ্যানেল টিআরপিতে এইবার প্রতিপক্ষকে মাত দিয়ে এগিয়ে গেল? কোন চ্যানেল ই বা টি আর পি তালিকায় পিছিয়ে পড়ল এই সবটা নির্ধারণ হয়ে যায় বৃহস্পতিবারের টি আর পি তালিকায়।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে জগদ্ধাত্রী না নিম ফুলের মধু? নাকি ফুলকি কোন ধারাবাহিক বঙ্গসেরা পাঁচটি ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিল এই নিয়ে দর্শকের মনের মধ্যে কৌতূহলের শেষ থাকে না। আবার স্টার জলসায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে উড়ান না শুভ বিবাহ কোন ধারাবাহিক টিআরপিতে নিজের জাদু দেখাতে শুরু করেছে তা জানার জন্যও দর্শকের অনেক কৌতূহল কাজ করে।

সম্প্রতি বৃহস্পতিবারের যে টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জি বাংলা নয়, টিআরপিতে বেশ ভালো মতো কল করেছে স্টার জলসা। তবে পিছিয়ে পড়েছে স্টার জলসার গত সপ্তাহের বঙ্গ সেরা ধারাবাহিক কথা। কথার জায়গা ছিনিয়ে নিলো কে জানেন?

অন্যদিকে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক উড়ান এ সোমনাথ ও প্রিয়াঙ্কার ঠকবাজ জুটির গল্প কিন্তু বেশ পছন্দ হয়েছে ধারাবাহিকের টিআরপি তালিকায় তার প্রমান। গত সপ্তাহের তুলনায় টি আর পি বেড়েছে এই ধারাবাহিকের। তবে গত সপ্তাহেথ মত এই সপ্তাহেও উড়ান ধারাবাহিক বঙ্গ সেরা পাঁচ ধারাবাহিকের মধ্যে চতুর্থ অবস্থানে আছে। অন্যদিকে অহনা আর অনিকেতের গল্পের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক, নিম ফুলের মধু বঙ্গসেরা পাঁচ ধারাবাহিকের মধ্যে আসতে পারেনি। চলুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি লিস্ট-

1st। গীতা LLB 7.5
2nd। কথা 7.3
3rd। ফুলকি 7.1
4th। উড়ান 6.9
5th। নিম ফুলের মধু 6.4