হারানো গৌরব ফিরে পেল জি! রাজ করছে জি-এর জোড়া মেগা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল হাজির। প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহেও দর্শকরা সমানভাবে আগ্রহের সঙ্গে এই তালিকা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। কারণ দর্শকরা জানে টিআরপি জিনিসটা বাংলা ধারাবাহিকের স্থায়িত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই টিআরপি তাদের উপর নির্ভর করছে তাদের পছন্দের ধারাবাহিক গুলির ভবিষ্যৎ।

বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে বাংলা ধারাবাহিকের বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। যেহেতু বর্তমানে বাংলা ধারাবাহিক দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে তাই কোনমতেই এই ধারাবাহিক সম্পর্কিত কোন তথ্য নিজের অগোচরে রাখতে চান না দর্শক মহল।

বর্তমানে টিআরপি ধারাবাহিকের ভালো-মন্দ বিচারের মানদন্ড হয়ে উঠেছে। দর্শকরা খুব ভালো করেই জানেন যে ধারাবাহিকের টিআরপি যত বেশি সেই ধারাবাহিকটি তত বেশি দিন টেলিভিশনের পর্দায় রাজ করতে পারে। কিছু বছর আগেও টিআরপি এতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু বর্তমানে এর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় ধারাবাহিক এবং ধারাবাহিক সম্প্রচারের খুঁটিনাটি সবেতেই বেশ পরিবর্তন এসেছে।

এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এবং ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের কথা ও গীতা LLB। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান খুবই সূক্ষ্ম। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা।

এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই নবাগত মেগা। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। ৬.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের উড়ান এবং রাঙামতি ধারাবহিক। এই দুই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• ফুলকি, জগদ্ধাত্রী 7.1
2nd •• কথা, গীতা LLB 7.0
3rd •• পরিণীতা 6.7
4th •• কোন গোপনে 6.6
5th •• উড়ান, রাঙামতি 6.4

Trending ••

নিম ফুলের মধু 5.6 | তেঁতুল পাতা 5.6
ডায়মন্ড 5.5 | শুভ বিবাহ 5.3
পুবের ময়না 4.1 | দুই শালিক 4.3