ফুলকিকে উৎখাত করল কথা! জলসার ঠেলায় উল্টে গেল জি! টিআরপি তালিকায় বিরাট ধামাকা!

দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। আবার চলে এলো আরো একটা বৃহস্পতিবার। এই দিনটি হল বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) প্রকাশিত হয় সেটা দেখার জন্য দর্শকরা সর্বদা উৎসুক হয়ে থাকেন।

বর্তমানে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। যে হারে নতুন ধারাবাহিক আসছে এবং ২-৩ মাসের নতুন ধারাবাহিকগুলি টিআরপির অভাবে চ্যানেল থেকে বাদ পড়ছে তাতে ধারাবাহিক এবং ধারাবাহিককে সম্পর্কিত প্রত্যেকটি বিষয়ের স্থায়িত্ব বেশ নড়বড়ে হয়ে গিয়েছে। তাই দর্শকরা সবসময় উৎসুক থাকেন তাদের প্রিয় ধারাবাহিকটিকে সবার শীর্ষে দেখার জন্য।

এইবার দেখে নেওয়ার পালা দর্শকদের পছন্দের এই সপ্তাহে সেরার শিরোপা পেল। কোন ধারাবাহিক। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা এবং স্টার জলসার গীতা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.০ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি, জগদ্ধাত্রী এবং স্টার জলসার উড়ান। এই সপ্তাহে ৬.৯ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের রাঙামতি ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৬।

1st•• কথা 7.2
2nd •• কোন গোপনে 7.1
3rd •• গীতা LLB, পরিণীতা 7.0
4th •• ফুলকি, উড়ান, জগদ্ধাত্রী 6.9
5th •• রাঙামতি 6.6