এই সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে ‘জোয়ার ভাঁটা’। ৫.৫ রেটিং নিয়ে ধারাবাহিকটি সবার থেকে এগিয়ে রয়েছে। শুরু থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখা এই মেগা এবারও সেরার আসন ধরে রাখতে সক্ষম হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। ধারাবাহিকটির প্রাপ্ত রেটিং ৫.৩। শীর্ষস্থানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এই সিরিয়াল। গল্পের নতুন মোড় এবং চরিত্রদের নানা টানাপোড়েন দর্শকদের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে বলেই মনে করা হচ্ছে।
তৃতীয় স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি’। দুটি ধারাবাহিকই ৫.২ রেটিং পেয়েছে। ফলে এই সপ্তাহে একই নম্বর নিয়ে তারা একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ধারাবাহিকটির ঝুলিতে এসেছে ৪.৮ রেটিং। নিয়মিত দর্শকদের সমর্থন ধরে রেখে শীর্ষ পাঁচের তালিকায় নিজের জায়গা বজায় রাখতে পেরেছে এই মেগা।
আরও পড়ুনঃ পছন্দের মানুষের নাম আসতেই হঠাৎ…! পর্দার বাইরেও জমজমাট কেমিস্ট্রি! প্রেম নাকি কেবলই বন্ধুত্ব? অফ-স্ক্রিন আড্ডায় মনের কথা ফাঁস করলেন অভিষেক ও আরাত্রিকা!
পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘গঙ্গা’। দুটি ধারাবাহিকই পেয়েছে ৪.৬ রেটিং। সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা দেখাচ্ছে, বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিযোগিতা ক্রমশ আরও জমে উঠছে এবং দর্শকদের মন জয়ের লড়াইও চলছে সমান তালে।





