এই সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে ‘পরশুরাম’। ধারাবাহিকটির সঙ্গে দেখানো ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-র ১৫ মিনিটের বিশেষ অংশ মিলিয়ে মোট ৪.৯ রেটিং পেয়েছে এই মেগা। গল্পের টান এবং ধারাবাহিকের নতুন মোড় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলেই মনে করছেন অনেকেই।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৮। খুব সামান্য ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হলেও, দর্শকদের আগ্রহ এখনও একইরকম রয়েছে। প্রতি সপ্তাহেই ধারাবাহিকটি ভালো ফল করায় নির্মাতারাও বেশ আশাবাদী।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’। এই সপ্তাহে সিরিয়ালটির রেটিং ৪.৭। পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন এবং চরিত্রগুলোর আবেগ দর্শকদের কাছে ধারাবাহিকটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। টিআরপি তালিকাতেও সেই প্রভাব স্পষ্ট।
চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাটা’। ধারাবাহিকটির ঝুলিতে এসেছে ৪.৩ নম্বর। অন্যদিকে পঞ্চম স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে ‘কুসুম’, ‘ঘূর্ণি’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-র ১৫ মিনিটের অংশের সঙ্গে ‘গঙ্গা’। এই ধারাবাহিকগুলোর প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪.২।
আরও পড়ুনঃ ‘রাজনৈতিক কারণে কারও পেটের ভাত মেরে দেওয়া যায় না!’ ‘১৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর স্বপ্ন সত্যি হয়েছে’, টলিউড ও রাজনীতি নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার লকেট চট্টোপাধ্যায়ের!
এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে স্পষ্ট, বাংলা টেলিভিশনে এখন প্রতিযোগিতা তুঙ্গে। একদিকে নতুন গল্প, অন্যদিকে চমকপ্রদ পর্ব এনে দর্শকদের ধরে রাখার চেষ্টা চালাচ্ছে সব চ্যানেলই। আগামী সপ্তাহে এই তালিকায় কতটা বদল আসে, এখন সেদিকেই নজর সিরিয়ালপ্রেমীদের।





