স্টার জলসার (Star Jalsha)জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি (Geeta LLB)। জলসা পর্দায় শুরু হওয়ার পর পাঁচ মাস কাটিয়ে দিয়েছে ধারাবাহিক। একাধিক চমক এনে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে চমক এখানেই শেষ নয়। কয়েক দিনের মধ্যেই চ্যানেল প্রকাশ করতে চলেছে ‘গীতা এলএলবির’ নতুন প্রোমো। যেখানে দেখানো হবে এমন কিছু যাতে খুশি হবেন সবাই।
জলসা পর্দায় গীতার পাঁচ মাসের জার্নিতে গীতার জীবনের ওঠাপড়া ছাড়াও দেখানো হয়েছে পদ্ম- কৃপাণ শ্লীলতাহানি মামলা। যে মামলায় অবশেষে জয় ছিনিয়ে নিয়েছে গীতা। কোর্টরুমের এই যুদ্ধে সাক্ষ্য প্রমাণ সহযোগে জয়লাভ করেছে গীতা। এটাই গীতার প্রথম বিজয়ী হওয়া কেস। একদিকে যেমন গীতা বিজয়ী হয়েছে, তেমনি প্রথমবারের জন্য পরাজিত হয়েছেন অগ্নিজিৎ মুখার্জী।
ধারাবাহিকের প্রথম পর্ব থেকেই টানটান উত্তেজনা চলেছে ‘গীতা এলএলবি’-তে। যার ফলশ্রুতি দেখা গেছে টিআরপি তালিকায়। তবে গীতার জয়লাভ ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়াবে বলে খবর। এরই মধ্যে গীতার জয়লাভ সংক্রান্ত একটি এক ঝলকের প্রোমো প্রকাশ করতে চলেছে স্টার জলসা। যে প্রোমোতে গীতার থেকে শোনা যাবে জোরালো কন্ঠে আওয়াজ।
স্টুডিও সূত্রে খবর, স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখানো হবে কোর্ট রুমে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গীতা। সে জোরালো কন্ঠে বলছে, পদ্ম -কৃপাণ শ্লীলতাহানি মামলায় তাঁর জয় শুধুমাত্র পদ্মর জয় নয়। বরং এই জল সমাজের সমস্ত অসহায় মেয়ের জয়।
আরো পড়ুন: শিমুলের কথার জালে জড়িয়ে পড়ে নিজের দোষ স্বীকার করলো পলাশ! নিজেকে বাঁচাতে স্বামীর ঘরে দোষ চাপানো প্রতীক্ষা!
প্রসঙ্গত, গীতার প্রথম কেস জয় দর্শক মহলে উদ্দীপনা সৃষ্টি করেছে। সকলেই খুশি হয়েছেন কোর্টরুমে গীতাকে জয়লাভ করতে দেখে। তবে এখানেই গীতার চ্যালেঞ্জ শেষ হয় না, বরং প্রথম কেসে জয়লাভ গীতাকে আরও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়লো। আগামী দিনে আরো বড় বড় কেস জয় করতে দেখা যেতে পারে গীতা এলএলবিকে।





