বর্তমান সময়ে জি বাংলা (Zee Bangla ) হোক বা স্টার জলসা (Star Jalsha ) সর্বত্রই নতুন নতুন ধারাবাহিকের সমাহার। বলাই বাহুল্য প্রত্যেকটি স্লটেই ভালো ভালো ধারাবাহিক থাকা সত্ত্বেও রোজ দিনই এসে চলেছে নতুন নতুন ধারাবাহিক। যদিও আবার বন্ধও হয়েছে কিছু কিছু। আর সেই সমস্ত নতুন ধারাবাহিকের হাত ধরে কখনও কখনও ফিরছে পুরনো অভিনেতা অভিনেত্রীরা আবার কখনও নবাগত অভিনেতা-অভিনেত্রীরা।
জি বাংলার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক মিলি। স্টার জলসার পর্দায় ধারাবাহিক আলতা ফড়িং শেষ হয়েছে বেশ কয়েক মাস হল আর তারপরই জি বাংলার পর্দায় ফেরেন অভিনেত্রী খেয়ালী মন্ডল। জি বাংলার পর্দায় ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশন হাউসের হাত ধরে নতুন ধারাবাহিকে ফিরেছেন তিনি। তবে এই ফেরাটা সুখকর হলনা। কারণ ফ্লপ ধারাবাহিক।
ছোট পর্দার জনপ্রিয় এই নায়িকার বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন বড় পর্দা এবং ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল। তবে তিনি একা নন এই ধারাবাহিকে রয়েছেন বাংলা টেলিভিশনের প্রিয় নায়ক ধ্রুবজ্যোতি সরকার। মিঠাই পরবর্তী আবারও এই ধারাবাহিকে দেখা যায় ধ্রবজ্যোতিকে। গ্রে শেডের চরিত্রেই অভিনয় করছেন তিনি এই ধারাবাহিকে।
তবে এই ধারাবাহিক দর্শকদের মনে ধরেনি। ইতিমধ্যেই স্লট বদল হয়েছে এই ধারাবাহিকের। অভ্যন্তরীন সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ধারাবাহিকের শুটিং। আর এবার এই ধারাবাহিকের পরিচালক পীযূষ ঘোষ এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি।এমনকী নতুন বছরে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে বলেও জানা যাচ্ছে।





