জলসায় আসছে নতুন ধারাবাহিক বোধন, প্রধান চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী?

বর্তমানে স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) থেকে শুরু করে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলোতে একেবারে আকর্ষণীয় সব গল্প নিয়ে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)।

ইতিমধ্যেই স্টার জলসায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে এবং আরো কিছু নতুন ধারাবাহিক কিছুদিনের মধ্যেই শুরু হবে। এরই মাঝে জানা গেল এক জনপ্রিয় প্রোডাকশন হাউসের আরো এক নতুন মেগা শুরু হতে চলেছে জলসার পর্দায়।

বর্তমানে ধারাবাহিক গুলির টিআরপি (TRP) একটু এদিক থেকে ওদিক হলেই সেই ধারাবাহিকগুলিকে দ্রুত চ্যানেল থেকে সরিয়ে দিচ্ছে জলসা এবং তার বদলে নিয়ে আসছে নতুন নতুন সব আকর্ষণীয় গল্পে ভরা মেগা সিরিয়াল।

জানা যাচ্ছে টেন্ট প্রোডাকশন হাউজের তরফ থেকেই আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। এখন সবার মনে প্রশ্ন জাগছে কবে থেকে আসবে এই মেগা এবং এই ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকবেন কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী?

যতদূর জানা যাচ্ছে প্রোডাকশন হাউস ধারাবাহিকের নাম দিয়েছে বোধন। এই নতুন ধারাবাহিকের কাস্টিং সবেমাত্র শুরু হয়েছে। এখনো অব্দি ধারাবাহিকের নায়ক নায়িকার এবং অন্যান্য চরিত্র প্রভৃতি কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি।