পর্ণার শ্বশুর বাড়িতে এলো এবার ঠাম্মির সতীন! তবে কি এবার ঠাম্মি করবে সতীন কাঁটার ব্রত? আইপিএল শেষ হতেই মহাপর্ব নিম ফুলের মধুতে

জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকেই ধারাবাহিকের জনপ্রিয়তা দেখা যায়। আসলে ঝাঁ চকচকে ড্রয়িং রুম, মডার্ন মানুষজনের বদলে এখানে দেখানো হয়েছে বনেদী বাড়ির বাঙালিয়ানা। তাই দেখেই দর্শকরা বেশ আপ্লুত। আপ্লুত হলেও শাশুড়ি কৃষ্ণার চরিত্র দেখে অনেকেই ক্ষুব্ধ।

সম্প্রতি সৃজনের ছোট কাকাকে নিয়ে ঘটে গেল অনেক ঘটনা। ছোট কাকার বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় সেই অ্যাক্সিডেন্টের জন্য তার স্ত্রী নীলাঞ্জনাকে দায়ী করা হয় আর অয়নের ভাড়া করা লোক এনে কথা শোনায় তাকে, তারপর হাসপাতালের কারসাজি ধরা এবং শেষ পর্যন্ত ছোট কাকাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনা। সবমিলিয়ে এক জমজমাট পর্ব চলছিল নিম ফুলের মধুতে।

সম্প্রতি এই ধারাবাহিকের আরো একটি প্রোমো ভিডিও রিলিজ করা হয়েছে, যা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন দর্শক। এই প্রোমোতে দেখানো হয়েছে সৃজনের বাড়িতে এসে হাজির হয়েছে তার ঠাম্মার সতীন! শুনে উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক মহল। আইপিএল শেষ হওয়ার পর এবার জোর কদমে মাঠে নেমে পড়েছে নিম ফুলের মধু। প্রোমো অনুযায়ী পর্ণা গণপতি গুপ্তধন পেয়ে বাড়ির সকলকে আনন্দের সাথে বলে সে গুপ্তধন পেয়েছে। ঠিক সেই সময় একদল লোক এসে হাজির হয় বাড়িতে। আর তার হাত থেকে ছিনিয়ে নেয় গণপতি গুপ্তধন।

তখন সেই লোকগুলি বলে এই গুপ্তধন আমাদের। বাড়ির সকলে অবাক হয়ে যায় তাদের এমন দাবি শুনে ঠাম্মি তাদের মধ্যে থাকা এক মহিলাকে দেখে বলে পিয়ালী তুই? তখন সৃজনের জেঠু বলে কি হচ্ছে এসব? তখন সেই মহিলাটি যাকে সৃজনের ঠাম্মি, পিয়ালী বলে ডাকলো সে বলে ওঠে এই মহিলা এই বাড়ির আসল বউ নয় এই বাড়ির আসল বউ আমি।

তখন সৃজনের ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে। আর বলে ওরা সব মিথ্যা কথা বলছে। এই পরিস্থিতি দেখে সৃজনের মা বলে ওঠে এসব কি শুনছি মা? কিন্তু তার পাশে থাকে সৃজন আর পর্ণা। পর্ণা বলে তোমার এই অপবাদ আমি ঠিক ঘোচাব। কে এই মহিলা এনার সাথে কী সম্পর্ক সৃজনের ঠাম্মির? কেনইবা এই মহিলাকে দেখে চমকে গেল সৃজনের ঠাম্মি? মোড় ঘোরানো টানটান উত্তেজনাময় এক ঘন্টার পর্ব। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে নজর রাখতে হবে জি বাংলার পর্দায় নিম ফুলের মধু ধারাবাহিকে।