স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ-এ (Grihoprobesh) এবার ঘটতে চলেছে চরম বিপর্যয়। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, আর চমকপ্রদ মোড়ে ভরা এই সিরিয়াল দর্শকদের মন কেড়েছে আগাগোড়া। এবার গল্পের মোড় ঘুরে পৌঁছেছে এক কঠিন বাঁকে— রায় পরিবার হারাতে চলেছে সবকিছু, আর এর পিছনে রয়েছে পরিবারেরই একজন সদস্য, আকাশ!
গতকালের পর্বে দেখা যায়, জিনিয়ার মায়ের সঙ্গে হাত মিলিয়েছে আকাশ। সে প্রতিশ্রুতি দেয় জিনিয়াকে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং তাদের পরিবারের সমস্ত ঋণও শোধ করবে, কিন্তু একটাই শর্ত— রায় পরিবারের সর্বনাশ করতে হবে। প্রথমে সন্দেহ করলেও পরে আকাশের কথায় রাজি হয় জিনিয়ার মা।
আজকের পর্বে দেখা যাবে, ঋদ্ধি ডোনার প্রতি খারাপ ব্যবহার করায় শুভ বারবার তাকে ক্ষমা চাইতে বলে। প্রথমে না মানলেও, পরে শুভর অনুরোধে ঋদ্ধি ডোনার জন্য কিছু স্পেশাল করতে চায়। তখন শুভর মাথায় আসে একটি মজার বুদ্ধি— ঋদ্ধি নিজে হাতে ডোনার জন্য রান্না করবে!
এই রাঁধুনি পর্বে দেখা যায়, ঋদ্ধির সাথে যোগ দেয় আদিও। তারপর একে একে বাড়ির অন্য পুরুষরাও নিজেদের স্ত্রীর জন্য রান্নায় হাত লাগায়। রান্নাঘরে ঘটে এক অভূতপূর্ব কাণ্ড— রান্নার বদলে গোটা ঘরই যেন লণ্ডভণ্ড! যারা কখনো রান্নাঘরে পা রাখেনি, তারা একসাথে রান্না করতে গেলে যা হয়, ঠিক তেমনই বিশৃঙ্খলা। তবুও শেষমেশ সবাই মিলে কোনোরকমে রান্না শেষ করে।
এরপর ডোনার সামনে গিয়ে ঋদ্ধি জানায়, সে ডোনার জন্যই এই রান্না করেছে। ডোনাও তখন নাটক করে মিষ্টি ব্যবহার দেখায়। পরে সবাই একসাথে বসে খেতে শুরু করে। সেই মুহূর্তে পুলকের ফোনে আসে এক অজানা ফোনকল, যেটা শুনেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবার উত্তেজিত হয়ে জানতে চায়— কে ফোন করল? কি ঘটলো?
ঠিক তখনই রায় বাড়িতে প্রবেশ করে আকাশ। সবাই অবাক হয়ে যায় তাকে দেখে। সবাই তাকে বাড়ি ছাড়তে বলে, কিন্তু আকাশ জানায়— রায় পরিবারের বিজনেস এখন তার দখলে! কোম্পানির ৯০ শতাংশ এখন আকাশের নামে, বাকিটুকু রায় পরিবারের। পুলকেরা আকাশের কাছ থেকে নেওয়া লোনও এখনও শোধ করতে পারেনি।
আরও পড়ুনঃ সিড-কিয়ারার ঘরে এলো খুশির খবর! কন্যা সন্তানের মা হলেন কিয়ারা আডবাণী
এইভাবে বোনের প্রতি অন্ধ ভালোবাসায় আকাশ নিজের পরিবারকেই পথে বসিয়ে দিল। রায় পরিবার আজ সর্বস্বান্ত, মাথার উপর থেকে ছাদও হারানোর উপক্রম। এখন দেখা যাক— এই চরম বিপদের মুখে শুভলক্ষ্মী কীভাবে রক্ষা করে নিজের পরিবারকে।





