অতীতের অমীমাংসিত রহস্যর সমাধান করে পুনরায় নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ষ্টার জলসায় ‘চিনি’

বর্তমানে স্টার জলসার (Star jalsha) যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার থেকে একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি জলসার পর্দায় আসতে চলেছে জনপ্রিয় প্রোডাকশন হাউজের হাই বাজেটের সিরিয়াল চিনি (Chini)।

অন্যতম জনপ্রিয় একটি প্রোডাকশন হাউজ মিসিং স্ক্রু এর তত্ত্বাবধানেই আসতে চলেছে এই ধারাবাহিক। এখানে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতি এবং নায়িকা হিসেবে দেখা যাবে ইন্দ্রানী ভট্টাচার্য্যকে।

Bengali serial, Bengali television, Chini, Indrani Bhattacharya, Star Jalsha, ইন্দ্রানী ভট্টাচার্য, চিনি, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

ঠিক কেমন হতে চলেছে এই ধারাবাহিকের গল্প তার কিছুটা আন্দাজ দর্শকরা পেয়েছেন প্রকাশ পাওয়া প্রথম প্রোমোয়। এক বড়লোক বাড়ির ড্রাইভারের মেয়ে হল ধারাবাহিকের নায়িকা। এই প্রথমবার সে বাবার সাথে তার কাজের জায়গায় এসেছে। এত বড় বাড়ি দেখে মন ভরে যায় তার। এই ধারাবাহিকের নায়িকার নাম চিনি।

Bengali serial, Bengali television, Chini, Indrani Bhattacharya, Star Jalsha, ইন্দ্রানী ভট্টাচার্য, চিনি, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

কিন্তু সামান্য একজন ড্রাইভারের মেয়ের বাড়িতে আসার বিষয়টা একেবারেই পছন্দ হয় না নায়কের পরিবারের এক বয়স জেষ্ঠো মহিলার, সম্ভবত তিনি ধারাবাহিকের নায়কের ঠাকুমা। চিনি তাকে প্রণাম করতে গিয়ে তার পা ছুলেই চিনির চোখের সামনে ভেসে ওঠে একটা জ্বলন্ত গাড়ি যার ভিতরে একটা জীবন্ত মানুষ জ্যান্ত পুড়ে যাচ্ছে। আর এটা দেখার পরেই সে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে থাকে আর ঠিক তখনই তাকে থামায় নায়ক।

Cheeni (Star Jalsha) Serial Cast and Telecast Time

অনেক অমীমাংসিত রহস্যের সমাধান করতেই পুনর্জন্ম ঘটেছে নায়ক নায়িকার। যতদিন এগোবে তত ধীরে ধীরে সামনে আসবে সমস্ত রহস্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে অসম্ভব আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই মেগার প্রতিটি পর্ব। আগামী ১২ই জানুয়ারি থেকে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে ঠিক রাত সাড়ে দশটায় সম্প্রচার শুরু হতে চলেছে এই মেগার।