নিজের অনিচ্ছায় কোয়েলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বাবিল! গায়ে হলুদের রঙে কি মুছে যাবে মিটিলের স্মৃতি? দুর্ধর্ষ আজকের পর্ব

চিরসখা (Chirosokha) হলো স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের একটি অত্যন্ত জনপ্রিয় ও পারিবারিক ধারাবাহিক। যেখানে সম্পর্কের টানাপোড়েন এবং নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য গল্প ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমানে কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে মিটিল এবং বাবিলের সম্পর্কের রসায়ন। মিটিল একজন আত্মনির্ভরশীল, ধৈর্যশীল এবং দরদী মনের মেয়ে, যে জীবনের সব প্রতিকূলতাকে হাসিমুখে মেনে নিতে জানে। অন্যদিকে, বাবিল তার শান্ত কিন্তু দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে পরিবারের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। কিন্তু তাদের সম্পর্কের মাঝে বিশাল ঝড় উঠেছে।

বর্তমানে মিটিলের পরিবর্তে কোয়েলের সঙ্গে বাবিলের বিয়ে ঠিক করা হয়েছে। বাবিল এই মুহূর্তে এক চরম অপরাধবোধ এবং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ সে একদিকে যেমন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না, অন্যদিকে তার প্রিয় মানুষ মিটিলকে হারানোর কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মিটিলও এক বুক কষ্ট চেপে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে কেবল বাবিলের মঙ্গল কামনায় নিজেকে সরিয়ে নিয়েছে। কোয়েলের সঙ্গে এখন বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, বাবিল মিটিলের সঙ্গে একান্তে কথা বলার জন্য তাকে ডেকে পাঠায়। মিটিল বাবিলের কথা শুনে তাদের বাড়িতে আসে বাবিলের সাথে কথা বলতে। মিটিলকে বাবিল বারবার বোঝাতে থাকে কিন্তু মিটিল কোনভাবেই বুঝতে চায় না। সে এই পরিস্থিতিতে বাবিলকে আর কোনভাবেই আপন করে নিতে পারবে না জানিয়ে দেয় স্পষ্ট করে।

অন্যদিকে মিটিল থাকাকালীন কোয়েল মিটিলকে ফোনে ফোন করে। বাবিল ফোন ধরছে না দেখে কোয়েল বাধ্য হয়ে মিটিলকে ফোন করে। কিন্তু বাবিল কোয়েলের সাথে কোন রকম কথা বলতে চায় না। মিটিল জোর করাতে বাবিল বাধ্য হয় কোয়েলের সাথে কথা বলতে। কোয়েল বাবিল এবং তার বিয়ের জন্য সমস্ত তোড়জোড় খুশী মনে করছে। বাবাকে দিয়ে বাবিলের জন্য সুট সেলাই করিয়েছে কিন্তু বাবিল এসবে একেবারেই আগ্রহী নয়। তার মনে এখন অন্যরকম ঝড় চলছে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাবিলের আর হাতে কিছু নেই।

কোয়েল এবং মিটিল এর মধ্যে সম্পর্ক বেশ ভালো। মিটিল যতটা সম্মান দেওয়া যায় কোয়েলকে দিচ্ছে। কোয়েলের উপর কোনো রাগ নেই মিটিলের। কারণ ভুলটা বাবিলের তাই মিটিলের কোয়েলের উপর রাগ করার কোন কারণ নেই। তাই বাবিল এবং কোয়েলের বিয়েতে নিজে থেকে উদ্যোগ নিয়েছে সে। সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে করছে। এদিকে পরের দিন বাবিলের গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে যায়। বাড়ির কারোরই মন মেজাজ ভালো নেই। এই বিয়েতে কারোর মত নেই। কিন্তু পরিস্থিতি কারোর হাতে নেই তাই বাধ্য হয়েই সবটা মুখ বুজে মেনে নিতে হচ্ছে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।