বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দেবাদৃতা বসু বর্তমানে ‘কমলা নিবাস’ ধারাবাহিকে অভিনয় করছেন। সিরিয়ালে পল্লবী চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। তবে এবার অভিনয়ের বাইরে এক বিশেষ লুকের কারণে আবারও আলোচনায় উঠে এলেন অভিনেত্রী।
শনিবার নিজের সমাজমাধ্যমের পাতায় একটি সাদাকালো ছবি পোস্ট করেন দেবাদৃতা। ছবিতে তাঁকে দেখা যায় একেবারে ভিন্ন সাজে। চওড়া পাড়ের শাড়ি, কলমকারী ব্লাউজ, পরিপাটি করে বাঁধা চুল, ছোট ঝুমকো এবং হালকা মেকআপে ধরা দেন তিনি। তাঁর এই সাদামাটা অথচ আকর্ষণীয় উপস্থিতি মুহূর্তের মধ্যেই অনুরাগীদের নজর কেড়ে নেয়।
ছবিটি পোস্ট হওয়ার পর কমেন্ট বক্সে ভিড় জমে যায় ভক্তদের। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য এবং অভিব্যক্তির প্রশংসা করেন। কেউ কেউ আবার তাঁর চোখের ভাষা ও পর্দার উপস্থিতি নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। অনুরাগীদের একাংশ মনে করেছেন, এই ধরনের লুক তাঁকে আরও আলাদা করে তুলেছে।
একজন অনুরাগী মন্তব্যে লেখেন, দেবাদৃতার চোখের অভিব্যক্তির মধ্যে অভিনয়ের গভীরতা রয়েছে এবং ভবিষ্যতে তিনি আরও ভালো কাজ করবেন বলে আশাবাদী। আবার কেউ তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর প্রতি ভক্তদের ভালোবাসা স্পষ্টভাবেই ধরা পড়েছে সেই প্রতিক্রিয়াগুলিতে।

আরও পড়ুনঃ স’মকামি মৌনী রায়! বিচ্ছেদের পর নতুন বিতর্ক! স’মকামিতার গুঞ্জন নিয়ে কোন কিছু না লুকিয়ে অকপটে অভিনেত্রী!
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আরেকটি বিষয়। বহু অনুরাগী দেবাদৃতার এই নতুন লুকের সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মিল খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, ‘আমাদের সুচিত্রা সেন’, আবার কেউ বলেছেন, ‘দেখতে অনেকটাই সুচিত্রা সেনের মতো লাগছে।’ ফলে নতুন এই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে।





