পাল্টেছে সময়। এসেছে পরিবর্তন। স্টার জলসা (Star jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) বাংলা বিনোদনের (Bengali Entertainment) প্রথম সারির প্রতিটি চ্যানেলেই এখন আসছে ধারাবাহিকের (Bengali Serial) জোয়ার।
বাংলার দর্শকদের কাছেও এখন বাংলা বিনোদন রোজকার জীবনে ভীষণ গুরুত্বূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর এই চাহিদাকে কেন্দ্র করে বাংলা বিনোদন চ্যানেলগুলিও প্রতি দিন নিয়ে আসছে নতুন নতুন সব গল্প দিয়ে তৈরী মেগা সিরিয়াল।
ইতিমধ্যেই বহু নতুন মুখ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একাধিক ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। পুরনো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও ফিরছে নতুন ধারাবাহিকে। এর মাঝেই শোনা গেল আসছে আরো এক নতুন ধারাবাহিক যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে।
দেবচন্দ্রিমা সিংহ রায় অভিনীত সাহেবের চিঠি বিপুল জনপ্রিয়তা পায়। তবে ওই ধারাবাহিকটির পর তাকে আর দেখা যায়নি টিভিশনের পর্দায়। যে নতুন গল্পটি আসতে চলেছে তার নাম প্রেমে পড়া বারণ। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে। একাধিক হিট ওয়েব সিরিজে দর্শকরা দেখেছেন তাকে।
কোনো ঝগড়া, অশান্তি, তিক্ততা বিহীন নিটোল একটা প্রেম হওয়া সত্বেও মিল হলো না নায়ক নায়িকার। কিন্তু কেনো? সেই কাহিনীই তুলে ধরবে এই গল্প। তবে প্রেমে পড়া বারণ কোনো মেগা নয়। এটি একটি ওয়েব সিরিজ। আড্ডা টাইমস -এ খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে এটি।





