ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ল ভিক্টর! নিজের মেধা দিয়ে ঋত্বিকের মুখে ঝা’মা ঘষে দিল দীপা!

ইচ্ছে থাকলে মানুষ সব পারে। আর স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার মধ্যে ইচ্ছে শক্তি ভরপুর। সেই শক্তিকে কাজে লাগিয়েই অনেক অজানাকে জেনে নিতে পারে সে। ঠিক ভুল না ভেবেই ভালো মন্দ বিচার না করেই তার ওপর অনেক অন্যায় করেছে সূর্য। কিন্তু ডাক্তার বাবুর বিপদে এসে পিছিয়ে আসেনি।

বর্তমান গল্প অনুযায়ী, যেভাবেই হোক সবাইকে এক ছাদের নিচে আনতে চাইছে ধারাবাহিকের নায়িকা। সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। আসল বেশে না হলেও ছদ্মবেশে বাড়ির প্রত্যেকটা মানুষকে এক ছাদের নিচে নিয়ে আসছে দীপা। নিজেও সেনগুপ্ত বাড়িতে জায়গা করে নিয়েছে সে। আর এইভাবে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে দীপা।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ আগষ্ট (Anurager Chowa Today Episode 3 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কলেজে যেতে আবারো দেরি হয়ে যায় দীপার। তাকে স্যার কিছুতেই ক্লাসে ঢুকতে দেয় না। যার ফলে সূর্য বলে সেও ক্লাস করবে না। এসব দেখে খুব খুশি হয় ঋত্বিক। কারণ সে ওই দুটো মানুষকে একেবারে সহ্য করতে পারে না। দীপার হয়ে কথা বলতে আসে তার প্রফেসর। কিন্তু তাও তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না। তখন ইরা এসে বলে, দীপা আদৌ এই ক্লাসটা করার জন্য প্রস্তুত কিনা সেটা যাচাই করে নেয়া হোক।

শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। দীপাকে প্রশ্ন করে ঋত্বিক। পর পর সবকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয় দীপা। এটা দেখে অবাক হয়ে যায় প্রফেসর। কারণ দীপা ক্লাসে ঢুকতে না পারলেও তার পড়াশোনা যথেষ্ট ইচ্ছা আছে তাই সে বাড়িতে পড়াশোনা করেছে এটা বুঝে যায় সে। তাই দীপাকে ক্লাস করার অনুমতি দিয়ে দেয় তার স্যার। দীপা এত মনোযোগী হয়ে উঠেছে দেখে খুব খুশি হয় সূর্য।

ছদ্মবেশে প্রবেশ করলো ভিক্টর

এদিকে হঠাৎ করে সেনগুপ্ত বাড়িতে এসে উদয় হয় একজন বুড়ো লোক। সে নিজেকে একজন রাধুনী বলে দাবি করে। কিন্তু কথায় কথায় তিস্তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করাই তিস্তা খুব রেগে যায়। জয় বলে ওই রাধুনী নাকি এবার থেকে তিস্তার ঘরেই থাকবে। এটা শুনে আরও বেশি রেগে যায় সে। তারপর হাতাহাতি করতে গিয়ে ওই বুড়ো লোকটার নকল দাড়ি খুলে হাতে চলে আসে তিস্তার। বোঝা যায় ভিক্টরই হল ওই রাঁধুনি। আর এই গোটা পরিকল্পনাটা দীপার। যাতে ভিক্টর আর তিস্তাকে আলাদা না থাকতে হয় তাই জন্য এই ব্যবস্থাটা দীপাই করে।