এবার আর দীপা হয়ে নয়, ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির নায়িকা! সূর্যকে বাঁচাতে দীপার সাথে হাত মেলালো ভিক্টর!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এতগুলো দিন কেটে যাওয়ার পরেও, এত নতুন নতুন ধারাবাহিক আসার পরেও এই ধারাবাহিকের ওপর একটা অদ্ভুত টান থেকে গিয়েছে দর্শকের। ফলে টিআরপিতে এখনো বেশ ভালো স্থানেই রয়েছে এই মেগা। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা দীপা। এইবার আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে ধারাবাহিকের গল্প।

বর্তমান গল্প অনুযায়ী, ইরা এবং অর্ণব কেউই চাইছে না দীপা সেনগুপ্ত বাড়িতে থাকুক। কারণ দীপা যদি সেনগুপ্ত বাড়িতে থাকে আর সূর্যের আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে ইরা কখনোই নিজের কার্যসিদ্ধি করতে পারবে না। সব কিছুর পথে বাধা হয়ে দাঁড়াবে দীপা। তাই একটা নোংরা চাল চেলে রীতিমতো শয়তানি করে দীপাকে বাড়ি থেকে বের করে দিল অর্ণব। কিন্তু সে হয়তো জানে না দীপা এত সহজে হার মানার মেয়ে নয়।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ জুলাই (Anurager Chowa Today Episode 3 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অর্ণব দীপাকে শর্ত দেয়, যদি সে এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারে তাহলে সে লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীর সেনগুপ্ত বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেবে। আর যদি না যায় তাহলে তাদের দুজনকে জেল খাটতে হবে। দীপার কাছে অর্ণবের কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাই নিজের দুই মেয়েকে বুঝিয়ে সে সোজা চলে আসে নিজের দাদা বৌদির বাড়ি।

অন্যদিকে ইরা অনেক চেষ্টা করে সূর্যকে খাওয়ানোর। কিন্তু সে কিছুতেই খেতে চায় না। সবাই যখন বাড়িতে ফেরে তখন তারা দীপাকে না দেখতে পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এরপর সেখানে আসে অর্ণব আর তার স্ত্রী। তারা দুজনে বলে, দীপা আর ফিরবেনা। সোনা রুপা বলে, তাদের মা চলে গেছে বলেই লাবণ্য আর প্রবীর ফিরে আসতে পেরেছে। এই কথাটা বাড়ির কেউ মেনে নিতে পারে না। আর সবথেকে বেশি আঘাত পায় সূর্য। সে এই বাড়িতে থাকবে না বলে তাড়াতাড়ি উপরে চলে যায়। তার পিছু নেয় ইরা।

দীপার পাশে দাঁড়ালো ডাক্তার সান্যাল

এদিকে দীপার দাদা আর বৌদি দুজন মিলে দীপাকে বলে, সূর্যের এমন বিপদে দীপার উচিত হয়নি এই বাড়িতে ফিরে আসা। তখন বলে, তার কাছে পরিকল্পনা আছে। বলতে না বলতেই সেখানে চলে আসে ডাক্তার সান্যাল। দীপার জন্য ব্যাগে করে কিছু জিনিসপত্র আনে। তারা ঠিক করে দীপা ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকবে। কারণ এছাড়া সেখানে ঢোকার কোন উপায় নেই। আর সূর্যকে সে কোনভাবেই ইরার ভরসায় ছাড়তে পারবে না। তারপর ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে দীপা। তাকে দেখে কেউ কোনোভাবে চিনতে পারে না। বাড়িতে ঢুকে তার প্রথম কাজ হয় ইরান কাজকর্মের ওপর নজর রাখা। যদি সত্যিই পরবর্তী পর্বে এমনই কিছু ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?