অর্জুনকে বিদায় জানালো দীপা! শেষ হলো অর্জুনের ট্র্যাক, দীপার জীবনে ফের প্রবেশ করলো সূর্য!

আবারো এক কঠিন সিদ্ধান্তে উপনীত হলো স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। অনেক লড়াই করে আবারো নতুন জীবনে প্রবেশ করতে চলেছিল সে। কিন্তু এর মাঝে এত কিছু ঘটে যায় যে, বদলে যায় দীপার মন এবং বদলে যায় পারিপার্শ্বিক পরিস্থিতি। এই সবটাই তাদেরকে বুঝিয়ে দেয়, অর্জুন আর দীপা একে অপরের জন্য নয়। সম্প্রতি ধারাবাহিকটি নিয়েছে নতুন মোড়। ফির বদল আসছে দীপার জীবনে।

বর্তমান গল্প অনুযায়ী, এতদিন ধরে তার মাথার উপর ছিল অনেক বড় এক অপবাদ। বীরকে চুরি করে বিক্রি করে দেওয়ার দোষে গ্রেফতার অবধি হয়েছিল দীপা। কিন্তু পরবর্তীতে সে একা সমস্ত সত্যিটা সবার সামনে প্রমাণ করে। শাস্তি পায় আসল দোষীরা। এই সমস্ত ঘটনা দীপা আর অর্জুনের জীবনে একটা গভীর প্রভাব ফেলে। আর এই প্রভাব তাদের সিদ্ধান্ত বদলে দিতে সক্ষম হয়।

বীরকে নিয়ে চলে গেল পালক

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বীরকে কোলে কোরে ঘুরে বেড়াচ্ছিল দীপা। এমন সময় পালক এসে দীপাকে বোঝায়, বীরকে একটা পরিচয় দেওয়া ভীষণ প্রয়োজন। বড় হয়ে দীপাকে বীর কী বলে ডাকবে? বীরের জন্য একটা পরিবার দরকার আর এই সেনগুপ্ত পরিবার তার জন্য নয়। পালক বলে সে বীরকে ভালো রাখবে। এই একই কথা দীপাকে বোঝায় লাবণ্য সেনগুপ্ত। যেহেতু বীরের ওপর দীপার কোন অধিকার নেই তাই পালকের হাতেই বীরকে দিয়ে দেয় দীপা।

চিরকালের মতন অর্জুনকে বিদায় দিলো দীপা

এরপর অর্জুনদার সাথে দেখা করার পরিকল্পনা করে দীপা। তারা আবার সেই পুরনো জায়গায় দেখা করে। সেখানে গিয়ে দীপা অর্জুনকে বলে, “আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয় অর্জুন দা।” অর্জুন বুঝতে পেরেছিল দীপা এমন কিছুই বলতে চলেছে। তবে এইবার অর্জুনের চোখে আর সেই চাঞ্চল্য নেই। কেউ যেন কোনোভাবে বিষয়টা মেনে নিয়েছে। এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথোপকথন হয়। দীপা নিজের বক্তব্য অর্জুনের সামনে রাখে। অর্জুন বুঝতে পারে দীপার মন থেকে সূর্যকে মুছে ফেলা এত সহজ নয়।

আরো পড়ুন: কথার কান্ড দেখে অবাক অগ্নিভ! পাচক মশাইয়ের মুখে প্রশংসা শুনে খুশি হয়ে গেল গোবর দেবী!

অর্জুন দীপাকে বলে, “তোর মনে সূর্য কতটা প্রভাব ফেলেছে এবং এই মুহূর্তে কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা আমি বুঝতে পারছি। আমি তোকে আর জোর করব না। আমি সারা জীবন এভাবেই থেকে যাব। তবে এখানে আর থাকবো না। আমার বিদেশে থাকাই ভালো।” দীপা আশীর্বাদের আংটিটা অর্জুনের হাতে ধরিয়ে দেয়। সেখানে তারা একে অপরকে বিদায় জানিয়ে নিজের পথে এগিয়ে চলে। এখানেই শেষ হয় দীপা আর অর্জুনের একসাথে পথ চলার সমস্ত অঙ্গীকার।