স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। একসময় পর পর বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের খেতাব দখ করেছিল ধারাবাহিকটি। পর্দায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) দুর্দান্ত রসায়ন নজর কেড়েছিল সকলের। পাশাপাশি মিশকার মতো একটি খল চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।
তবে বর্তমানে তোলপাড় সূর্য দীপার সুখের সংসার। মহাপ্রলয়ে ভেসে গেছে দীপা আর রূপা। আর মা বোনকে হারিয়েই শোকগ্রস্ত হয়ে পড়েছে সোনা। মানসিকভাবে ভেঙে পড়েছে সূর্যও। জানা গেছে একটি আশ্রমের কয়েকজন উদ্ধার করেছে দীপাকে। আর তারাই দিয়েছে আশ্রয়। তবে দীপার কথা লাবণ্যকে জানিয়ে দেয় তার এক পরিচিত লোক। এদিকে ফান্টুসের বাড়িতে আশ্রয় পেয়েছে রূপা। রূপার বিচক্ষণতা ও ব্যবহার দেখে মুগ্ধ হয়েছে ফান্টুস।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২ সেপ্টেম্বর (Anurager Chhowa Today Episode 2 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ফান্টুসের শারীরিক পরিস্থিতি দেখে এক গোয়ালার বাড়ি থেকে দুধ চুরি করে বা বলা ভালো ছিনিয়ে নিয়ে আসে রূপা। তারপরই নিজের হাতে খাইয়ে দেয় ফান্টুসকে। কিন্তু সেই মুহূর্তেই চলে আসে সেই গোয়ালা এবং তার সাঙ্গপাঙ্গ। এতগুলো লোক দেখে ভয় পেলেও থেমে যায়নি দীপার মেয়ে। সকলকে চিৎকার করে ডেকে নিয়ে আসে রূপা। রূপার গলার আওয়াজ শুনে সেখানে জোর হয় আসে পাশের লোকজন।।
সবাই মিলে মশাই হাতে চলে আসে ফান্টুসকে বাঁচাতে। তখন ওই গুন্ডাগুলো তেড়ে আসে রূপার দিকে। সামনে থাকা তেল মাটিতে ফেলে দেয় সে। তেলের কারণে পিছলে পড়ে যায় গুন্ডাগুলো। তারপরই গ্রামবাসীর কাছে ক্ষমা চায়। রূপার বুদ্ধির প্রশংসা করে তারা ঠিক করে সকাল হতেই তারা সবাই মিলে রুপাকে তার বাড়িতে পৌঁছে দেবে। এদিকে দীপার খোঁজ করতে যথাস্থানে চলে আসেন লাবণ্য।
আরো পড়ুন: স্টার জলসার পর্দায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন সিরিয়াল! মুখ্য ভূমিকা বাংলার জনপ্রিয় দুই তারকা!
মাকে দেখেই আনন্দে জড়িয়ে ধরে দীপা। তারপরই রূপার হারিয়ে যাওয়া, সোনার শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে দেয় লাবণ্য। সবটা শুনে মায়ের সঙ্গেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু লাবণ্য ও দিপার জন্য আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল কূটনী মিশকা। সকলে মিলে উঠে পড়ে গাড়িতে। কিন্তু কিছুটা যেতেই গাড়ির চালক বুঝতে পারে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। সজোরে ধাক্কা মারে লাবণ্য সেনগুপ্তর গাড়ি। দুর্ঘটনার জ্ঞান হারান লাবণ্য।
হেনস্থার শিকার হল দীপা
সাহায্যের জন্য একটি গাড়ি থামানোর চেষ্টা করে দীপা। কিন্তু তখনই গাড়ি থেকে বেরিয়ে আসে কয়েকটা ছেলে। জোর করে গাড়িতে তুলে নেয় দীপাকে। তারপরই অসভ্যের মতো আচরণ করতে শুরু করে দীপার সঙ্গে। যদিও তাদের ধাক্কা মেরে গাড়ি থেকে বেরিয়ে পালাতে শুরু করে দীপা। কিন্তু কিছুটা পথ দৌরনোর পরেই হোঁচট খেয়ে পড়ে যায় সে। দীপার দিকে এগিয়ে আসতে শুরু করে ওই ছেলেগুলো। এদিকে লাবণ্যকে অন্যত্র পাঠিয়ে দেয় মিশকা। দীপাকে নিজেকে বাঁচাতে পারবে ওই ছেলেগুলোর হাত থেকে জানা যাবে আসন্ন পর্বে।





