স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। এইবার শক্ত হাতে হাল ধরল দীপা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, দীপা নিজের সাথে অনেক লড়াই করার পর অবশেষে নিজের মেয়েদেরকে নিয়ে একা থাকার সিদ্ধান্তে উপনীত হয়েছে। বহুদিন সূর্যের জন্য অনেক কষ্ট পেয়েছে দীপা। আর এই দিন মিশকার দেখানো মিথ্যেতে নিজের মধ্যে বাকি থাকা ধৈর্যটুকুনিও হারিয়ে ফেলেছে দীপা। এখন আর কোনোভাবেই ফিরে তাকাবে না সে। এই দিনের পর্বে দেখা যায়, ডিভোর্স পেপারে সাইন করে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেয় দীপা। শুধু তাই নয় অ্যালবাম থেকে তাদের বিয়ের ফটো গুলো ছিড়ে ফেলে সে।
পরের দিন প্রবীর তিস্তা চলে আসে দীপার বাড়ি। কারণ তারা সোনা রুপার স্কুলের ফ্যামিলি ফেস্টে অংশগ্রহণ করতে চায়। বেশ জমিয়ে রিহার্সাল করতে থাকে তারা কিন্তু দীপার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা দেখতে পায় না প্রবীর। কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছে সে। এই দেখে প্রবীর দীপাকে আলাদা করে ডেকে এনে জিজ্ঞেস করে তার কি হয়েছে? এরপর তার অবস্থা দেখে প্রবীর বলে দীপা যেন মন খুলে কাঁদে তবেই সে হালকা হবে।
অন্যদিকে সূর্য বারবার চেষ্টা করে সোনা রুপার সাথে যোগাযোগ করার। সোনা একবার সূর্যকে ফোন করেও ফেলে। কিন্তু দীপার ব্যবহার বুঝিয়ে দেয় যে সে কোনভাবেই পছন্দ করছে না সূর্যের সাথে সোনা রুপার কোন সম্পর্ক থাকুক। সূর্য দীপাকে বলে, সোনা রুপা তার মেয়ে তাই তাদের ওপর সূর্যের অধিকার আছে কিন্তু দীপা এসব কিছুই শুনতে চায় না।
উর্মি অর্জুনকে বলে, দীপা সবকিছু শেষ করে দিয়েছে ওদের ডিভোর্স হয়ে গেছে। অর্জুন তখন উর্মিকে বলে একটা সই মানে ডিভোর্স নয়। এরপর মনের কথাটা অর্জুনের সামনে বলেই ফেলে উর্মি। সে বলে, দীপাকে বিয়ে করে তাকে কি একটা নতুন জীবন দিতে পারবে না অর্জুন? এই শুনে অর্জুন উর্মিকে বোঝায়, সোনা রুপা তাদের বাবাকে খুব ভালোবাসে। আর অর্জুন কখনোই চাইবে না তাদের বাবার থেকে তারা আলাদা হয়ে যাক।





