একদিকে দীপাকে দেখে মুগ্ধ অন্যদিকে মিশকাকে দীপা চর মারতেই ক্ষেপে গেল সূর্য, নায়কের এই দ্বৈত চরিত্র দেখে বিরক্ত দর্শক

স্টার জলসা (Star jalsha) চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন গ্রাহ্য একটি ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। যতদিন যাচ্ছে ধারাবাহিকটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রকেই ভীষণ পছন্দ করেন দর্শকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে দুই ক্ষুদে শিল্পী সোনা এবং রুপার অনবদ্য অভিনয়।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন দীর্ঘ কয়েক মাস ধরে ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে চলছে মান অভিমানের পর্ব। দীপা এবং সূর্যের সম্পর্কে ধরেছে এক বিরাট ফাটল। আর এর মাঝেই অনিশ্চিত জীবন কাটাচ্ছে সোনা এবং রুপা। এরা দুজনই জানেনা কাল তাদের সঙ্গে কি হবে। একজন বাবাকে বাবা বলে ডাকতে পারেনা আর একজনের বাবা থেকেও নিজেকে অনাথ ভেবে কষ্ট পাচ্ছে।

এত ঝামেলা অশান্তি মান অভিমান এবং কষ্টের মাঝে এক চিলতে খুশির আলো দেখা দিল উর্মের জন্মদিন উপলক্ষে। তার জন্মদিনে মেতে উঠল গোটা বাড়ি। সেখানেই লাবণ্য সেনগুপ্ত দীপার জন্য অনেক দামি দামি শাড়ি গয়না নিয়ে আসলে দীপা সমস্ত কিছু ফিরিয়ে দেয়। এই বিষয়টি ভীষণ ভালো লাগে সূর্যর। সূর্য মনে মনে ভাবে দীপা এখনও সবার থেকে অন্যরকম।

দীপার এই সুন্দর মানসিকতা তার আত্মসম্মান সবকিছুকে সম্মান জানিয়ে সূর্য ঠিক করে সে আর কখনো ঘড়ি পড়বে না। অন্যদিকে দেখা যায় রাত্রিবেলায় তার বাড়িতে এসে হাজির হয়েছে মিশকা। কথায় কথায় সূর্যকে জড়িয়ে ধরে সে আর সেটা দেখতে পায় দীপা। দেখা মাত্রই মিশকাকে চড় মারে সে। যেটা দেখে রেগে আগুন সূর্য। একাধিক বাজে কথা শুনিয়ে দেয় দিপাকে।

এখন দর্শকদের প্রশ্ন কোন সূর্যটা আসল? যে সূর্য কিছুক্ষণ আগে দীপার জন্য তাকে সম্মান জানিয়ে নিজের ঘড়ি খুলে রেখে আর কখনো ঘড়ি না পরার প্রতিজ্ঞা নিয়েছিল সেই সূর্য? নাকি মাঝরাতে মিশকা আপত্তি সূচক ব্যবহার করায়, স্ত্রীয়ের অধিকারে দীপা মিশকাকে চড় মারলে দীপাকেই উল্টে যে সূর্য অপমান করল এই সূর্য? সূর্যের এই দু মুখো মানসিকতায় বিরক্ত দর্শকমহল।