সাত্যিকার প্রশ্নের মুখে নাজেহাল দীপা! সূর্যর সাথে এক ক’ঠিন প্রতিযোগিতায় নামল দীপা!

মন থেকে একাগ্রতার সঙ্গে যদি মানুষ কিছু করে এবং কিছু চায় তাহলে সেটা অবশ্যই সফল হয়। আর এই কথাটাই আরো একবার প্রমাণ করে দিল স্টার জলসার (Star jalsha) সব থেকে পুরনো জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার (Anurager chowa) নায়িকা দীপা। তার অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি বারবার সমস্ত প্রতিকূলে তাকে হারিয়ে তাকে উপরের দিকে এক ধাপ করে এগিয়ে দিচ্ছে।

বর্তমান গল্প অনুযায়ী, এই ধারাবাহিকটি দর্শকদের বুঝিয়ে দিচ্ছে যে বয়স কোন বাধা হতে পারে না। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তো একেবারেই নয়। প্রাথমিকভাবেই ডাক্তারি পড়তে গিয়ে যে বাধার সম্মুখীন হতে হয়েছিল দীপাকে সেই বাধার মুখোমুখি হয়ে তার যোগ্য জবাব দিয়েছে ধারাবাহিকের নায়িকা। আর তার এই সফলতায় তার পাশে রয়েছে নায়ক সূর্য। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠছে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৮ আগষ্ট (Anurager Chowa Today Episode 8 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাড়ির সবার কথায় এবং কিছুটা নিজের ইচ্ছা থেকেই সূর্য দীপাকে বন্ধুত্বের প্রতীক হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিতে চায়। কিন্তু দীপা সেটা নিতে চায় না। সে বলে, যেদিন সে সূর্য থেকে বেশি নম্বর পেয়ে পাশ করবে সেদিনই সে এই বন্ধুত্ব স্বীকার করবে। তার আগে নয়। কথাটা শুনে হেসে ফেলে সূর্য। কারণ তার মতে তার থেকে ভালো কেউ হতেই পারে না।

নিজের কাজে সফল হলো দীপা

এনাটমির প্রাকটিক্যাল ক্লাসে গিয়ে দীপা দেখতে পায় তাকে কেউ মেনে নিতে চাইছে না। মাঝপথে ইরা এসে বলে, ম্যানেজমেন্ট নাকি দীপাকে আর এই বিভাগে রাখতে চায় না। দীপা তখন সেখানে থাকা প্রত্যেককে বোঝায় মানুষ কখনো একবারে কিছু পারেনা। তাকে শিখতে হয়। এরপর প্রফেসর তাকে আরও একটা সুযোগ দেয়। আর সেখানে বাজিমাত করে দীপা। সঠিক উত্তর দিয়ে মন জিতে নেয় স্যারের। দীপা এতটা পথ এগোতে পেরেছে কারণ ডাক্তার সান্যাল তাকে ব্যক্তিগতভাবে একটি মানুষের মৃতদেহ পর্যবেক্ষণ করা শিখিয়েছে।

আরো পড়ুন: ধারাবাহিকে ধুন্দুমার পর্ব! সুধার বাড়িতে এসে সমস্ত সত্যি জেনে গেলেন ঠাম্মি!

সাত্যকিকে সামলে নিলো দীপা

এর মাঝেই তাকে ডেকে পাঠায় তার আরেক স্যার স্সাত্যকি। সে দীপাকে বলে, “নিজের পরিচয় গোপন করে মিথ্যে কথা বলে ডাক্তারি পড়তে এসেছো তুমি। তাই তোমার ডাক্তারি পড়া বাতিল করা হবে।” তারপর সূর্য দীপার বিয়ের সেই ছবিটা তুলে ধরে সাত্যকি। দীপা তখন অগোপটে সবটা স্বীকার করে। আর এটাও জানায়, তাদের মধ্যে এখন আর বৈবাহিক সম্পর্ক নেই। শুধু তাই নয়, সূর্যর কিছু মনেও নেই। এটা শুনে আবার আশার আলো দেখতে পায় সাত্যকি। তখন নিজের মনের মধ্যে থাকা সমস্ত রাগ বের করে দিয়ে ফের স্বাভাবিক হয়ে যায় সে।