এই না হলে দীপা, সবার সামনে মিশকার টিস্কা সাজা বের করে দিলো সে!

একটা মানুষ চাইলেও কখনোই পুরোপুরি অন্য একটা মানুষের পরিণত হতে পারে না। কিছু জিনিস একরকম থেকেই যায়। আর এইবার সেটাকে খুঁজে বের করে শত্রু নি’ধন করবে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। কারণ তার মনে একবার যখন খটকা লেগেছে তখন নিশ্চিত না হওয়া অবধি হাল ছাড়বে না সে।

বর্তমান গল্প অনুযায়ী, লাবণ্য সেনগুপ্ত টিস্কাকে দেখার পর থেকেই সামান্য আশার আলো দেখতে পেয়েছে। তার মনে হচ্ছে, যদি ডাক্তারের কথাই সত্যি হয় তাহলে এই মেয়েটাকে সূর্যের সামনে নিয়ে গেলে সূর্যের আগের অনেক কিছু মনে পড়লেও পড়তে পারে। আর এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে রাজি নয় লাবণ্য। এতে দীপার মন সায় না দিলেও সেই দিকে বিশেষ কর্ণপাত করছে না সে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৪ আগষ্ট (Anurager Chowa Today Episode 14 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ডাক্তার সান্যালের হয়ে যে ব্যক্তি সূর্যের চেকআপ করছে সেই ডাক্তার এসে লাবণ্যকে বোঝায় এই সময় সূর্যের পুরনো কোন বন্ধুর তার সামনে থাকাটা কোন একটা মিরাকেল ঘটলেও ঘটাতে পারে। তাই লাবণ্য ঠিক করে ফেলে ওই মেয়েটিকে সূর্যের সামনাসামনি নিয়ে যাবে। টিস্কা লাবণের সাথে একটা চুক্তি করে। সে বলে, বীরকে তার চাই। এর বদলে সে সূর্যের সামনে আসতে রাজি। লাবণের সবকিছু স্বাভাবিক মনে হলেও দীপার সবটাই সাজানো বলে মনে হতে থাকে।

এই সুযোগে ইরা নিজের কাজটা সেরে ফেলে। সে মনে মনে ভাবে, সূর্য একটু একটু করে দীপার প্রতি দুর্বল হয়ে পড়ছে। এরকম চলতে থাকলে তার পায়ের নিচের মাটি আলগা হয়ে যাবে। তাই সবটা শেষ হয়ে যাওয়ার আগেই তাকে নিজের অধিকার বুঝে নিতে হবে। তাই পরীক্ষার জন্য জরুরি কাগজের সই করানোর নাম করে নিজের অভিসন্ধি পূরণ করে ফেলে ইরা। এখানেও দীপা বুঝতে পারে কোথাও একটা কিছু গন্ডগোল রয়েছে। কিন্তু মিশকাকে নিয়ে চিন্তিত থাকায় এই দিকে বিশেষ ভাবে নজর দিতে পারে না।

টিস্কার আসল চেহারা সামনে আনলো দীপা

এরপর ঠিক সময় মতন হাসপাতালে চলে আসে টিস্কা। ঠিক তখনই পিছন থেকে ডেকে তাকে দাঁড় করায় দীপা। সে বলে, “মিশকার সাথে তোমার সবকিছুই এক শুধু একটা জায়গাতেই অমিল আর সেটা হলো চোখের মণি।” এই বলে জলের বোতলের ঢাকনাটা খুলে তার মুখের মধ্যে জল ছুঁড়ে মারে দীপা। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় টিস্কা। এরপর সে দেখে তার এক চোখের লেন্স খুলে গিয়েছে। এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সে। এদিকে বাইরে তাকে ডাকাডাকি করছে দীপা। তবে কি এবার সবার সামনে ধরা পড়ে যাবে টিস্কারূপী মিশকা?