গোপন ক্যামেরায় ধরা পরলো ইরার আসল রহস্য! সত্যিটা জানতে পেরে চমকে গেল দীপা! তাকে ধরার সব ব্যবস্থা করে ফেললো নায়িকা

আসল অপরাধীকে ধরতে ফাঁদ পেতেছিল স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। এইবার সেই জাল গুটিয়ে নেওয়ার পালা। বেশ কিছুদিন যাবত ধারাবাহিকের পর্বগুলি হয়ে উঠেছে অনেক বেশি আকর্ষণীয়। জলসার সব থেকে পুরনো ধারাবাহিক হিসেবে এখনো অবধি জনপ্রিয়তার সাথে টিকে রয়েছে এই অনুরাগের ছোঁয়া।

বর্তমান গল্প অনুযায়ী, অনেক কষ্ট করে ধারাবাহিকের নায়ককে বাড়ি ফিরিয়ে এনেছে দীপা। কিন্তু তার ওপর অন্যায় ভাবে অধিকার দাবি করছে ইরা। দীপা প্রথম থেকেই বুঝতে পেরেছিলে এই ইরার মনে অন্য কোন গোপন অভিসন্ধি আছে। সে কোনভাবেই চায়নি তার ডাক্তারবাবুর কোনরকম কোন ক্ষতি হোক। তাই কষ্ট হলেও সেনগুপ্ত বাড়িতেই থেকে গেছে। এইবার সময় এসেছে ইরাকে হাতেনাতে ধরার।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৯ জুন (Anurager Chowa Today Episode 19 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা সবাইকে বলে, ডাক্তারবাবু সুস্থ হয়ে উঠলে সে ইরাকে তার প্রাপ্য সম্মান না দেওয়ার জন্য বাড়ির প্রত্যেককে প্রশ্ন করবে আর তখন কারোর কাছে কোন উত্তর থাকবে না। তাই তার মনে হয় ইরাকে সুযোগ দেওয়া উচিত। ও যেটা করতে চায় ওকে সেভাবেই ডাক্তারবাবুকে সামলাতে দেওয়া উচিত। কাকিয়া দীপার কথার সম্মতি জানায়। এদিকে লাবণ্য কিছু বলতে এলে দীপা তাকে ইশারা করে বুঝিয়ে দেয় তার অন্য পরিকল্পনা রয়েছে।

ফাঁস হলো ইরার গোপন রহস্য

এরপর লাবণ্য সেই কথাটাই প্রবীরকে এবং প্রতীককে জানায়। সবাই বুঝতে পারে দীপা একটা অনেক বড় পরিকল্পনা করেছে। এরপর ফুলের তোড়া কিনে তবলার সঙ্গে দেখা করে দীপা। তবলার থেকে একটা গোপন ক্যামেরা নেয় সে। দীপা ঠিক করে সেই ক্যামেরাটা ফুলের তোড়ায় লুকিয়ে ডাক্তারবাবুর ঘরে রেখে আসা হবে। দীপা বলে, পুলিশকে খবর দেওয়া হয়ে গিয়েছে। তারা গোটা সেনগুপ্ত বাড়ি ঘিরে রেখেছে। একবার একটা প্রমাণ পেলেই সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

এরপর পরিকল্পনা অনুযায়ী ক্যামেরাটা লুকিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে যায় দীপা। সবাই চলে যেতেই ইরা নিজের কাজ শুরু করে দেয়। আর সেই গোটা বিষয়টা ফোনের মধ্যে দেখতে থাকে দীপা উর্মি আর অজয়বাবু। তারা দেখে, ইরাও একটা পেনড্রাইভ খুঁজছে। সে সূর্যকে স্যার বলে ডাকছে আর বারবার পেনড্রাইভটা সে কোথায় রেখেছে সেটাই জিজ্ঞাসা করছে। এটা দেখেই দীপা বুঝে যায় তার ধারণা মিথ্যা নয়। সে যেটা ভেবেছিল সেটা একদম ঠিক।