স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়ার’ (Anurager Chhowa) নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ধারাবাহিকটি হিট হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শক মহলের গুঞ্জন, এইবার বড় পর্দায় নামা উচিত দিব্যজ্যোতির। টেলিভিশনে কাজ করার সুবাদে বর্তমানে আকাশছোঁয়া জনপ্রিয়তা অভিনেতার। আর সেই পরিচিতির হাত ধরেই রাজ চক্রবর্তীর নতুন ছবির নায়ক হয়তো তিনিই।
বর্তমানে ‘অনুরাগের ছোঁয়ায়’ হিরো থেকে ভিলেন হয়ে উঠেছেন সূর্য। যদিও পুরনো সূর্যকে ফেরত চাইছেন অনুরাগীরা। এর আগেও বিভিন্ন মেগায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি। ইন্ডাস্ট্রিতে তিনি হাসিখুশি ও আলাপি মানুষ নামেই পরিচিত। সেই সূর্য কিনা পা রাখলেন বড়পর্দায়! খবর শুনেই খুশি অনুরাগী মহল।
মেগা সিরিয়ালে অভিনয়ের পর বড়পর্দায় ডেবিউ করেছেন অনেকেই। যার মধ্যে অন্যতম মিঠাইরানি
সৌমীতৃষা কুন্ডু। জি বাংলার সুপারহিট ধারাবাহিক ‘মিঠাই’ অভিনেত্রী থেকে তিনি এখন বড়পর্দার ‘প্রধান’ নায়িকা। সম্প্রতি তাঁর সঙ্গে রাজ চক্রবর্তীর একটি জোট বাঁধছে বলে টলিপাড়ার গুঞ্জন। এক সঙ্গে ছবি হোক কি রাজশ্রীর বাড়ির পুজোয় গমন। সৌমীতৃষাকে দেখা যাচ্ছে সর্বত্রই।
স্টুডিও সূত্রে খবর, খুব সম্ভবত রাজ চক্রবর্তীর পরের ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে টলি ডিভা সৌমীতৃষাকে। কিন্তু নায়ক কে? কানাঘুষো খবর রাজের নতুন ছবির নায়ক দিব্যজ্যোতি দত্ত। অন্ততঃ ফিসফাস খবরের সত্যতা গড়াচ্ছে সেইদ দিকেই।
আরো পড়ুন: বিচ্ছেদের মুখে রাহুল প্রীতির সম্পর্ক! অভিনেত্রীর কথায় রীতিমত হইচই টলিপাড়ায়!
সম্প্রতি শ্যুটিং ফ্লোরে হঠাৎ দেখা হয়ে গেল রাজ চক্রবর্তী ও দিব্যজ্যোতি দত্তর। দুজনকে হেসে কথা বলতে দেখা গেল ভিডিয়োয়। তাহলে কি সত্যিই দিব্যজ্যোতির অভিষেক হতে চলেছে সিনে জগতে? সমস্ত প্রশ্নের উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই।





