Anurager Chhowa: রুদ্র রূপে দীপা! এবার সূর্যের সামনে নিজেই মিশকার মুখোশ টেনে খুলে দেবে সে

এখন স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এত দিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে সূর্য নিজের ভুল বুঝতে পারবে। এবার দর্শকদের সেই ইচ্ছে পূরণ হলো। এই ধারাবাহিকটি শুরু থেকেই মন জয় করে আসছে দর্শকদের। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব গুলি।

এদিনের পর্বে দেখা যায় দীপাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। সূর্য বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে দীপাকে। দীপার এত খেয়াল রাখছে তাকে যত্ন করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে দেখে রীতিমতো অবাক মিশকা। এগুলো সহ্য করতে পারছে না সে। তাই সূর্যের কাছে গিয়ে আরো একবার তার কানে বিষ ঢালার চেষ্টা করল মিশকা। কিন্তু কিছুই করে উঠতে পার না।

বাড়ি ফিরল দীপা

দীপাকে নিয়ে বাড়ি ফেরে সূর্য। বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়। লাবণ্য সেনগুপ্ত বরণ করে দীপাকে ঘরে তোলে। দীপার উদ্দেশ্যে বড় করে পুজো করে লাবণ্য। প্রবীরের অনুরোধে সেই পুজোতে গান গায় দীপা। এতদিনে সেনগুপ্ত পরিবার সম্পূর্ণ হয়। কিন্তু কিছুতেই শান্তি পাই না মিশকা।

মিশকার মুখোশ খুলে দিলো দীপা

ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে সেনগুপ্ত বাড়িতে ধুমধাম করে ঠাকুরের পুজো করছে লাবণ্য আর সেখানে নিমন্ত্রিত রয়েছেন অনেকেই তার মধ্যে একজন হল মিশকা। মিশকা জেনে যায় যে সূর্য ডিএনএ টেস্ট করিয়েছে। সঙ্গে সঙ্গে অন্য প্ল্যান করে তাহলে সে আর সেই অনুযায়ী কাজ শুরু করে দেয়।

সেনগুপ্ত বাড়িতে গিয়ে সূর্যকে আড়ালে নিয়ে যায় সে। এরপর দীপার নামে আবারো বানিয়ে বানিয়ে অনেক কথা সূর্যকে বলে মিশকা। কিন্তু এইবার সবটা শুনে ফেলে দীপা আর তাকে বলে, “যদি আমি এবার ডাক্তারবাবুর সামনে তোমার কুকীর্তি ফাঁস করে দিই তাহলে তোমার কেমন লাগবে?” এই শুনে ভয় পেয়ে যায় মিশকা। যদি সত্যিই দীপা এমনটা করে তাহলে কেমন লাগবে দর্শকদের?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)