Breaking News! পর্দায় ফিরছেন মেয়েবেলার ডোডোদা! অপর্ণের বিপরীতে থাকছেন ছোটপর্দার তুঁতে!

বর্তমানে তরুণীদের ক্রাশ মেয়েবেলার (Meyebela) ধারাবাহিকের ডোডোদা। থিয়েটারের দুনিয়ায় জনপ্রিয় এই অভিনেতা ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন কালার্স বাংলার (Colors Bangla) বসন্ত বিলাপ (Bosonto Bilap) ধারাবাহিকের হাত ধরে। তারপর মেসবাড়ি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে অভিনেতা অর্পণ ঘোষালকে (Arpan Ghoshal) বাংলার ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল স্টার জলসার (Star Jalsha) মেয়েবেলা ধারাবাহিকটি।

সুরিন্দর ফিল্মসের প্রযোজিত মেয়েবেলা ধারাবাহিকটিতে দুর্দান্ত অভিনয় করেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। ধারাবাহিকে ডোডোদার চরিত্রে তার অভিনয় এখনও একইভাবে জনপ্রিয় দর্শকদের মাঝে। এই মেগা সিরিয়ালে মৌ এবং ডোডোদার জুটি সেইসময় ভীষণ পছন্দ করেছিলেন ধারাবাহিক প্রেমীরা। তবে টিআরপি কম থাকার জেরে অকালেই বন্ধ হয়ে যায় মেয়েবেলা। তবে মৌ এবং ডোডোদার রসায়ন এখনও ভোলেনি দর্শকরা।

ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর মৌ চরিত্রাভিনেত্রী স্বীকৃতি মজুমদার ছোটপর্দা ফিরলেও ছোটপর্দায় আর দেখা যায়নি অভিনেতা অর্পণ ঘোষালকে। ওয়েব সিরিজ এবং বাংলা সিনেমার নিজের অভিনয়ের মাধ্যমে ঝড় তুললেও মেগা সিরিয়ালের পথে আর ফেরেননি অর্পণ। অভিনেতার ফেরার আশায় অপেক্ষা করছিলেন তার অনুরাগীরা। তবে অবশেষে মিলল খুশির খবর। ছোটপর্দায় ফিরছেন মেয়েবেলা খ্যাত অভিনেতা অর্পণ ঘোষাল।

কে অভিনয় করছেন অর্পণের বিপরীতে?

অভিনেতা অর্পণের বিপরীতে থাকছেন বাংলা ধারাবাহিকের তুঁতে। স্টার জলসার পর্দায় তুঁতে ধারাবাহিকটিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ দীপান্বিতা। স্টার জলসার সাঁঝের বাতি ধারাবাহিকে খল নায়িকা হিসেবে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। এরপর যদিও পজেটিভ চরিত্রেই তাকে দেখেছে দর্শক। ব্লুজ প্রোডাকশন হাউজের খুকুমণি হোম ডেলিভারি এবং তুঁতে ধারাবাহিক অভিনয় করেছেন দীপান্বিতা রক্ষিত।

কোন চ্যানেল আসতে চলেছে দীপান্বিতা ও অর্পণের নতুন ধারাবাহিকটি?

জানা যাচ্ছে এবার ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছে অর্পণ ঘোষাল এবং দীপান্বিতা রক্ষিত। সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিকের হাত ধরেই এবার ফিরছেন তারা। আসন্ন এই ধারাবাহিকটিতে সম্প্রতি হবে স্টার জলসার পর্দায়। অর্থাৎ মেয়েবেলার পর ফের স্টার জলসার হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছেন অর্পণ। ইতিমধ্যেই হয়ে গেছে ফাইনাল লুক সেট। সব ঠিক থাকলে খুব শীঘ্রই পর্দায় মুক্তি পাবে আসন্ন এই ধারাবাহিকটিতে প্রথম ঝলক। আপনারা কতটা উৎসাহী এই আসন্ন ধারাবাহিকটির জন্য।